. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী কোম্পানির কারখানায় অগ্নিসংযোগ

ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এলবিট সিস্টেমস’-এর একটি কারখানায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় শুক্রবার ‘আর্থকোয়েক ফ্যাকশন’ নামক একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্বের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।

আর্থকোয়েক ফ্যাকশন এক বিবৃতিতে দাবি করেছে, ২০ মার্চ তারা চেক প্রজাতন্ত্রের পারদুবিস শহরে এলবিট সিস্টেমস-এর নবনির্মিত ‘সেন্টার অব এক্সিলেন্স’-এ হামলা চালিয়েছে। চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা কোম্পানি এলপিপি-এর সহযোগিতায় নির্মিত এই কারখানাটি মূলত ইসরায়েলি অস্ত্র শিল্পের বিশ্বব্যাপী প্রসারের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছিল।

গোষ্ঠীটি জানিয়েছে, তারা কারখানার ভেতরে ঢুকে গুরুত্বপূর্ণ সরঞ্জাম ধ্বংস করেছে এবং পুরো কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে তারা নিশ্চিত করেছে।

নিজেদের ‘আন্তর্জাতিক আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক’ হিসেবে পরিচয় দেওয়া এই গোষ্ঠীটি তাদের বিবৃতিতে অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করেছে। তারা বলেছে, ‘যতক্ষণ পর্যন্ত অধিকৃত ফিলিস্তিন ও পশ্চিম এশিয়ায় ইসরায়েলি বোমাবর্ষণে মানুষের রক্ত ঝরবে, ততক্ষণ এই দখলদারিত্বের স্পনসর বা পৃষ্ঠপোষকদের পায়ের নিচের মাটি কাঁপতেই থাকবে।’

বিবৃতিতে আরও বলা হয়, এলবিট সিস্টেমস প্রতিটি অস্ত্র প্রথমে ফিলিস্তিনিদের ওপর ‘পরীক্ষা’ করে এবং পরে তা বিশ্বের বিভিন্ন দেশের সরকারের কাছে বিক্রি করে। ফিলিস্তিনকে ধ্বংস করে গড়া এই রক্তাক্ত ব্যবসার বিরুদ্ধে তারা বিশ্বজুড়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

আর্থকোয়েক ফ্যাকশন স্পষ্ট করেছে, তারা এই ঘটনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় বা সরকারগুলোর কাছে আর কোনো আবেদন জানাবে না। তাদের ভাষ্যমতে, ‘আন্তর্জাতিক সরকারগুলোর কাছে ভিক্ষা চাওয়ার সময় শেষ। সুন্দরভাবে অনুরোধ করে আমরা আমাদের নিশ্বাস নষ্ট করতে চাই না। পরিবর্তে, তাদের হত্যার হাতিয়ারগুলো ধ্বংস করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

চেক প্রজাতন্ত্রের কর্তৃপক্ষ এই অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখছে। ইউরোপের মাটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনায় এমন হামলার ঘটনায় ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফিলিস্তিনপন্থী আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর এমন সরাসরি অ্যাকশন মধ্যপ্রাচ্য সংকটের আঁচ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ, উদ্ধারে নৌবাহ

1

তনু হত্যা: ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

2

পেকুয়ায় সাবেক গুলদী যুব প্রগতি সংঘের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পা

3

কক্সবাজারকে সিটি করপোরেশন করার পরিকল্পনা, ২০২৬ সালের মধ্যে ম

4

সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে টেকনাফে শেষ হলো দু

5

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত স্থগিত করলেন ট্রাম্প

6

মেয়াদ শেষ করতে পারেননি ১০ রাষ্ট্রপতি

7

পেকুয়া-মাতামুহুরীতে ১০ হাজার বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করব

8

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার শেষ করার আশা: শাম

9

তেহরানে দফায় দফায় চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, পাল

10

১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছি

11

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

12

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেফতার

13

ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

14

হোয়াইক্যংয়ের কম্বনিয়া পাহাড়ে যুবকের লাশ

15

খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল

16

লামায় সিএনজির ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত

17

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্

18

পেকুয়ায় বালুর ব্যবসা নিয়ে বিতর্ক, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ন

19

নির্বাচনকে সামনে রেখে খুরুশকুল ব্রিজ এলাকায় বিজিবির তল্লাশি

20