. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় মন্দিরসংলগ্ন পুকুর থেকে তবলা বাদকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি মন্দিরসংলগ্ন পুকুর থেকে অরুণ জলদাশ (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারপাড়া কালী মন্দিরসংলগ্ন পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অরুণ জলদাশ ওই এলাকার পরশুরাম জলদাশের ছেলে। তিনি পেশায় তবলা বাদক ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। পরে লোহাগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে এসে অরুণ জলদাশের মরদেহ শনাক্ত করেন।

স্থানীয় বাসিন্দা রাজু বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে স্বজনেরা এসে মরদেহটি অরুণের বলে শনাক্ত করেন। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাঁরা জানেন না।

লোহাগাড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর অরুণ জলদাশের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকের জোয়ারে প্রাণচাঞ্চল্য ফিরেছে রাঙ্গামাটিতে

1

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘পিটিয়ে হত

2

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

3

জনগণ ঘৃণাভরে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে: পেকুয়ায় ইশরাক

4

নির্বাচনকে সামনে রেখে খুরুশকুল ব্রিজ এলাকায় বিজিবির তল্লাশি

5

মায়ের ইন্তেকালের ৯ দিনের মাথায় পিতৃহারা মাওলানা ইমতিয়াজ উদ্দ

6

টেকনাফে পাহাড়ের পাদদেশে দুর্বৃত্তের ছোড়া গুলিতে তরুণী নিহত

7

কক্সবাজারে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের ইন্টার ব্যাংক ক্রিকে

8

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

9

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই

10

ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

11

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশিসহ নিহত ২

12

নাফ নদীতে স্থবিরতা ভেঙে টেকনাফ বন্দরে বাণিজ্য ফেরাতে উদ্যোগ

13

চকরিয়ায় অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১

14

শাহপরীর দ্বীপে বন্যাদুর্গত ১০০ পরিবারের পাশে বিজিবি

15

তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রিসভায়, আপাতত মজুদ পর্যাপ্ত

16

উখিয়ায় স্বামীর লাথিতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

17

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

18

পেকুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে ১১ বিজিবি

19

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্

20