. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

গর্জনিয়ায় মাদক, জুয়া, অস্ত্র ও চোরাচালানবিরোধী র‌্যালি-সমাবেশ

মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, রামু

সীমান্তবর্তী এলাকায় মাদক, জুয়া, অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কক্সবাজারের রামুর গর্জনিয়ায় র‌্যালি ও জনসচেতনতামূলক সমাবেশ হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে রামু থানার উদ্যোগে গর্জনিয়ার থিমছড়ি বাজার চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ও অপরাধের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সক্রিয় ভূমিকা নিতে হবে। সীমান্ত এলাকায় মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত নয় বলেও তাঁরা মন্তব্য করেন।

থিমছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নাজের হোসাইন ছিদ্দিকীর সভাপতিত্বে সভা শুরু হয়। এতে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সেনা কর্মকর্তা ও র‌্যাবের ডিএডি আব্দুল জব্বার, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম, সাবেক চেয়ারম্যান গোলাম মৌলা চৌধুরীর সহধর্মিণী ও চেয়ারম্যান পদপ্রার্থী শায়লা পারভীন চৌধুরী এবং তরুণ উদ্যোক্তা জয়নাল আবেদীন।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষা করতে পরিবার ও সমাজকে আরও সক্রিয় হতে হবে। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও নৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার ওপরও তাঁরা গুরুত্ব দেন।

অনুষ্ঠানে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান, এসআই শাহরিয়ার, এএসআই মোহাম্মদ ইউনুস ও এএসআই টুটোলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, অপরাধ দমনে জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয় বাসিন্দারা মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি এলাকায় নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানান।

গর্জনিয়া ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার শত শত মানুষ র‌্যালি ও সমাবেশে অংশ নেন। পরে মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সব দেশের ওপর শুল্ক বাড়ালো ট্রাম্প

1

দল ভারি করতে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না:

2

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

3

‘হেলিকপ্টার থেকে গুলি’ ও ‘হাসিনার পালানো’ এখন মাধ্যমিকের বইয়

4

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

5

নতুন জালেম রুখে দেওয়ার দিন ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

6

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

7

অব্যবস্থাপনার দায়ে ফুয়াদ আল খতিব ও সী-সাইড হাসপাতালকে আইনী ন

8

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্

9

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক ড. কামরুজ

10

কক্সবাজার -০৪: উখিয়া-টেকনাফের ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র ক

11

ঈদের শেষ ছুটিতে কক্সবাজার সৈকতে জনসমুদ্র, বাড়তি ভাড়ায় পর্যটক

12

টেকনাফের কচ্ছপিয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি এমপি শা

13

হলফনামায় নুরের পেশা ব্যবসা, বার্ষিক আয় ২০ লাখ টাকা

14

টেকনাফে ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

15

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারে ব্যবহৃত কাঠের নৌকা জব্

16

নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে আহত

17

টেকনাফে বিদেশি অস্ত্র উদ্ধার, ৩২৭ গুলিসহ রোহিঙ্গা নারী আটক

18

নাইক্ষ্যংছড়ি সীমান্তে নতুন দুই টিওবি উদ্বোধন

19

চকরিয়ায় মাতামুহুরী নদীর চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যু

20