. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত কারণ !

কক্সবাজার সদর উপজেলার বাংলা বাজার এলাকার নয়াপাড়ার একটি ভবন থেকে ফারহান (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টার দিকে নয়াপাড়ায় তার বোনের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফারহানের বাড়ি কক্সবাজার শহরতলীর দক্ষিণ ডিক্কুল এলাকায়। তিনি পেশায় একজন রেফ্রিজারেটর মেকানিক ছিলেন। সম্প্রতি বিদেশ যাওয়ার জন্য তার প্রসেসিং চলছিল বলেও জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, প্রেমিকার সঙ্গে বিরোধের পর মানসিকভাবে ভেঙে পড়ে ফারহান, তারপর আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে প্রতীয়মান হয়েছে। বর্তমানে ফারহানের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সব দেশের ওপর শুল্ক বাড়ালো ট্রাম্প

1

পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

2

পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি

3

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

4

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

5

কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

6

এমবাপ্পেকে টপকে ইয়ামালের নতুন ইতিহাস

7

পেকুয়ায় সরকারি সহায়তা: মগনামায় ৪৬৫ জেলে ও ১৯৯ পরিবার পেলেন চ

8

মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে

9

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

10

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

11

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধ

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ ক

14

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ

15

বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

16

এভারকেয়ার থেকে সংসদ ভবন রুটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে: ডিএ

17

আটলান্টিক জাহাজের কর্মচারী নিহত, বেঁচে গেলেন ১৯৪ পর্যটক

18

তেল নিয়ে শঙ্কার কারণ নেই: জ্বালানিমন্ত্রী

19

অভিভাবকশূন্য দুদক: নয়া কমিশন গঠনে হয়নি কমিটি

20