. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

এভারকেয়ার থেকে সংসদ ভবন রুটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার জন্য এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা রুটে মরদেহ বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট সড়কসমূহে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান মুহাম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড দিয়ে ফার্মগেটে নামার র‍্যাম্প বন্ধ থাকবে। এক্ষেত্রে এফডিসি র‍্যাম্প ব্যবহার করা যেতে পারে। সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট-বিজয়সরণী (কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ) রোডে গাড়ী চলাচল সীমিত থাকবে। তাই যথাসম্ভব কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়ক পরিহার করতে হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে বিজয়সরণী-ফার্মগেটে গাড়ি চলাচল সীমিত থাকবে। বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা-শাহবাগ-মতিঝিল-পল্টন-গুলিস্তানগামী গাড়ীসমূহকে মহাখালী-জাহাঙ্গীরগেট- কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়ক এড়িয়ে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করতে হবে।

মিরপুর থেকে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী গাড়ী মানিকমিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিংরোড হয়ে চলাচলের অনুরোধ করা হলো। তাছাড়া রমনা-মতিঝিলগামী যানবাহন মিরপুর রোডের শ্যামলী থেকে বামে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড-লিংক রোড (বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড) হয়ে জাহাঙ্গীরগেট-মহাখালী-তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচল করবে।

এতে আরও বলা হয়, পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের দিকে গাড়ি চলাচল সীমিত থাকবে। ধানমন্ডি ৩২ নাম্বার ক্রসিংয়ে প্রয়োজনে সাইন্সল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিক সীমিত গাড়ি চলাচল করবে।

তাছাড়া, জানাজার স্থানকে খালি রাখার জন্য ফার্মগেট পুলিশ বক্স ক্রসিং, ফার্মগেট ইন্দিরা রোড ক্রসিং, বিজয় সরণী ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, আসাদগেট ক্রসিং, রাপা প্লাজা ক্রসিং, গণভবন ক্রসিংয়ে যান চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট হতে মানিক মিয়া অ্যাভিনিউ পশ্চিম প্রান্ত-আড়ং পর্যন্ত, বিজয় স্মরণী ক্রসিং থেকে লেকরোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।

ঢাকা মহানগরের যানবাহন পুরাতন বাণিজ্য মেলার মাঠ, বাহির থেকে আসা যানবাহন মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নং সেক্টরের বৌ বাজার, গরুর হাট এলাকা ও পূর্বাচল এক্সপ্রেসওয়ে ৩০০ ফিট সার্ভিস রোডে পার্কিং করা যাবে।

প্রসঙ্গত, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে, মরহুমার মরদেহ বহনকারী কনভয়টি এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, কুড়িল ফ্লাইওভার, নৌ সদর দফতর হয়ে বাসভবন ফিরোজা, গুলশান-২, কামাল আতাতুর্ক এভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় পৌঁছাবে।

পবিত্র মরদেহ বহনকারী কনভয়ের যাতায়তের সময় সংশ্লিষ্ট সড়কসমূহে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ ব্যাপারে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার

2

টেকনাফে শাহাজাহান চৌধুরীকে জামায়াত সমর্থক শাহ আজমের অকট্য ভা

3

জাতীয় দলে ফিরছেন সাকিব- সিদ্ধান্ত বিসিবির

4

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩

5

সেন্টমার্টিনে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান: জরিমানা

6

থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগমের সম্ভাবনা, মানতে হব

7

কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক

8

জুলাই যোদ্ধা মাহদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

9

টেকনাফে যৌথ অভিযানে ৫০লক্ষ টাকার ইয়াবা জব্দ

10

যুক্তরাষ্ট্রের খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

কাজের কথা বলে তিন রোহিঙ্গা অপহরণ, মুক্তিপণ আদায়; রামুতে একজন

13

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

14

প্রার্থীতা ফিরে পাচ্ছেন হামিদুর রহমান আযাদ!

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে

17

আমার জন্ম হয়েছে এদেশের উন্নয়নের জন্য: সালাহউদ্দিন আহমদ

18

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

19

জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

20