. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাকঢালায় সিএনজিতে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা, দুটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) চাকঢালা বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার চাকঢালা বাজার এলাকায় অভিযান চালায়।

বিজিবি জানায়, সীমান্ত পিলার-৪৪ থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাকঢালা বাজার এলাকায় চাকঢালা থেকে নাইক্ষ্যংছড়িগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক দুজন হলেন রামু উপজেলার তেচ্চিপুল এলাকার আবু বক্করের ছেলে মো. হাসান আলী (২০) এবং ফতেহারকুল এলাকার মৃত খালেকুজ্জামানের ছেলে মো. নুরুল হাশেম (৩৫)।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

1

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা

2

টেকনাফ সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

3

চার মাস ধরে বন্ধ সড়কের সংস্কার, গর্তে ঝুঁকিপূর্ণ চলাচল

4

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী সব জাহাজ ত্রুটিযুক্ত: ঝুঁকি নিয়ে

5

ঈদযাত্রা শুরু: কক্সবাজার স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, ট্রেনে

6

দিল্লিতে বসে হাসিনাকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দিয়েছে ভারত: স্

7

ওআইসি এবং ফিলিস্তিনিদের ন্যায়সংগত দাবির প্রতি বাংলাদেশের দৃঢ়

8

সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপ

9

ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা: ‘জুলাই আন্দোলনে সমর্থনের ক

10

আলীকদমে যৌথ অভিযানে ১,১৯০ ইয়াবাসহ আটক ১

11

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কাল, উৎসবের আমেজ আদাল

12

একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট

13

চার আসনে পোস্টাল ভোটগ্রহণ সম্পন্ন, সর্বাধিক ভোট পড়েছে কক্সবা

14

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

15

ব্রাম্মণবাড়িয়ার ইউপি চেয়ারম্যান কক্সবাজার থেকে গ্রেপ্তার

16

টেকনাফে বাসে তল্লাশি, ৪৫ লিটার মদসহ আটক ২

17

লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

18

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

19

কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল ও ভোকেশনালে পাসের হার বেশি

20