. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে বাসে তল্লাশি, ৪৫ লিটার মদসহ আটক ২

টেকনাফে কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৫ লিটার মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। মদ পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করেছে বিজিবি।

শুক্রবার (১ আগস্ট) রাত নয়টার দিকে টেকনাফের দমদমিয়া বিওপির আওতাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক দুজন হলেন টেকনাফের কে কে পাড়ার মো. আফজালের ছেলে মো. রফিক (৩২) এবং নতুন পল্লানপাড়া এলাকার মো. কালু মিয়ার ছেলে মো. জুয়েল (২২)। রফিক বাসটির চালক এবং জুয়েল হেলপার বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাসে কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ৪৫ লিটার মদ উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের অভিযোগে বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়।

বিজিবি জানায়, মদ পরিবহনে ব্যবহৃত বাসটির নিবন্ধন নম্বর কক্সবাজার-জ-১২-০২৫২। অভিযান শেষে বাসটি জব্দ করা হয়েছে।

২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ও চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি এবং কে-৯ ডগের সহায়তায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানিয়েছে, আটক দুজন ও জব্দ করা মাদকদ্রব্য নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক

1

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনা সদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর

2

পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা: তিন সপ্তাহেও অধরা আসামিরা

3

এমপি শাহজাহান চৌধুরীর আশ্বাসে ৯০ ঘণ্টার পর অনশন ভাঙলেন সাইফু

4

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

5

পাহাড়ি ঢলের তোড়ে পেকুয়ায় ধসে গেল কেরনছড়ি কালভার্ট

6

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ১১ বিজিবি

7

অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিদায় নিলেন মো. আসাদুজ্জামান

8

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

9

অব্যবস্থাপনার দায়ে ফুয়াদ আল খতিব ও সী-সাইড হাসপাতালকে আইনী ন

10

লামায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, শ্যালো মেশিন-পাইপ জব্দ

11

খরুলিয়ায় সিএনজি ও বলাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

12

এনএসডিএর গভর্নিং বোর্ডের সভায় সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী

13

বিদেশে থাকায় বন্যার সময় আসতে পারিনি, আপনাদের কাছে ক্ষমাপ্রার

14

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী-শিশুসহ ২৭৩ জন আটক

15

যশোরে ককটেল বিস্ফোরণে আহত যুবক, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

16

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

17

সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

18

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

19

কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ৪ জেলের মরদেহ উদ্ধ

20