. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাহাড়ি ঢলের তোড়ে পেকুয়ায় ধসে গেল কেরনছড়ি কালভার্ট

পেকুয়া প্রতিনিধি 

টানা এক সপ্তাহের ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানির তীব্র স্রোতে কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের কেরনছড়ি ছড়ার ওপর নির্মিত একটি কালভার্ট ধসে পড়েছে। এতে অন্তত চার হাজার মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম ঝুঁকি নিয়ে ভাঙা কালভার্টের ওপর দিয়ে পায়ে হেঁটে চলাচল করছেন স্থানীয়রা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে টইটং ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গ্রামীণ সড়ক ও কাঁচা ঘরবাড়ি। অধিকাংশ বসতবাড়িতে পানি ঢুকে পড়ে। গত ৯ জুলাই রাতে পাহাড়ি ঢলের পানির তীব্র তোড়ে কেরনছড়ি ছড়ার ওপর নির্মিত কালভার্টটি হঠাৎ ধসে পড়ে। এরপর থেকেই কেরনছড়ি ও আশপাশের এলাকার মানুষের স্বাভাবিক চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, কালভার্টটির দুই পাশের সংযোগ সড়কের মাটি পানির স্রোতে ভেঙে গেছে। রাস্তার দু'পাশে সৃষ্টি হয়েছে বড় বড় ফাটল। দুটি পিলারের ওপর কোনোমতে ঝুলে রয়েছে স্ল্যাবটি, যা যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। ফলে জীবনের ঝুঁকি নিয়েই মানুষ পায়ে হেঁটে পারাপার করছেন।

কেরনছড়ি এলাকার বাসিন্দা কৃষক বাদশাহ মিয়া বলেন, “এখানে প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস। আড়াই বছর আগে কালভার্টটি নির্মাণ করা হয়েছিল। এর আগে এখানে বাঁশের সাঁকো ছিল। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানির ধাক্কায় কালভার্টটি ভেঙে গেছে। মানুষের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দ্রুত নতুন একটি কালভার্ট নির্মাণের দাবি জানাচ্ছি।”

টইটং উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাকিবুল ইসলাম বলেন, “প্রতিদিন এই কালভার্ট দিয়েই স্কুলে যেতাম। এখন জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে। অনেক শিক্ষার্থী স্কুলে যেতে ভয় পাচ্ছে। দ্রুত বিকল্প ব্যবস্থা করা প্রয়োজন।”

টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলে, “আমরা খুব ভয় নিয়ে কালভার্ট পার হই। বাবা-মাও যেতে দিতে ভয় পান। দ্রুত নতুন ব্রিজ বা কালভার্ট করে দিলে ভালো হয়।”

বনকানন এশাতুল উলুম দাখিল মাদরাসার শিক্ষার্থী আজিফানুর আফ্রিন বলেন, “যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় নিয়মিত মাদরাসায় যেতে পারছি না। মেয়েদের জন্য ঝুঁকি আরও বেশি। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”

অটোরিকশাচালক আবদু শুক্কুর বলেন, “কালভার্ট ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমাদের আয়-রোজগারও বন্ধ হয়ে গেছে।”

ব্যবসায়ী ছাবের আহমদ বলেন, “কালভার্ট ধসে পড়ায় ঠিকমতো দোকানে যেতে পারছি না। ব্যবসায় বড় ধরনের ক্ষতি হচ্ছে। দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা জরুরি।”

স্থানীয় ইউপি সদস্য আবদুল খালেক বলেন, “বিষয়টি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। দ্রুত একটি অস্থায়ী পারাপারের ব্যবস্থা এবং স্থায়ীভাবে নতুন কালভার্ট নির্মাণের দাবি জানানো হয়েছে।”

স্থানীয়রা জানান, আলহেরা মাদরাসা, টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়, টইটং উচ্চ বিদ্যালয়, টইটং ইউনিয়ন পরিষদ, বনকানন বাজার এবং বনকানন এশাতুল উলুম দাখিল মাদরাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র সড়ক এটি। কালভার্ট ধসে পড়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।

এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুমে আরও বড় দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ কালভার্টটি দ্রুত অপসারণ করে সেখানে একটি টেকসই নতুন কালভার্ট নির্মাণ করতে হবে। পাশাপাশি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বিকল্প পারাপারের ব্যবস্থাও নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় নির্বাচনী ঐক্যের কে কত আসন পেল

1

ছুটির দিনে পাহাড়ের টানে আলীকদমে পর্যটকের ঢল, মুখর প্রকৃতির র

2

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই এখন নারীর উপর সহিংস

3

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

4

মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফর, বিদ্যুৎ ও জ্বালানি

5

দাম বাড়ল এলপি গ্যাসের

6

টেকনাফে ভাড়া নেওয়ার কথা বলে টমটমচালক অপহরণ

7

টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

8

জাতীয় দলে ফিরছেন সাকিব- সিদ্ধান্ত বিসিবির

9

চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

10

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

11

ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

12

বায়ু-শব্দদূষণ রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

13

দেড় লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

14

নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে আহত

15

তাসনিম জারার পর এবার এনসিপি থেকে তাজনূভা জাবীনের পদত্যাগ

16

তেল নিয়ে শঙ্কার কারণ নেই: জ্বালানিমন্ত্রী

17

লামায় সিএনজির ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত

18

শপথ ও ক্ষমতা হস্তান্তর নিয়ে ঘোষণা আসতে পারে আজ

19

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

20