. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, শিরোপার লড়াইয়ে তিনি আর্জেন্টিনার জয় কামনা করছেন।

শনিবার ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু এ সমর্থনের কথা জানান। এ সময় রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের পাঠানো একটি শুভেচ্ছা বার্তাও তাঁর কাছে পৌঁছে দেন।

মিলেই তাঁর বার্তায় নেতানিয়াহুকে ‘বন্ধু’ উল্লেখ করে আর্জেন্টিনার প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, আপনি একজন বন্ধু। সত্যিকারের বন্ধু, একজন মহান বন্ধু। আমরা আপনাদের সমর্থন করি। আগামীকালের ম্যাচসহ আরও অনেক বিষয়ে আমরা আর্জেন্টিনার পাশে আছি। অনেক শুভকামনা।’

বাংলাদেশ সময় সোমবার রাতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। লিওনেল মেসির নেতৃত্বাধীন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সুযোগ। অন্যদিকে স্পেনও দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

এই ফাইনালকে ঘিরে রাজনৈতিক আলোচনা-ও রয়েছে। কারণ, ইসরায়েল–ফিলিস্তিন ইস্যুতে স্পেন ও আর্জেন্টিনার বর্তমান সরকারের অবস্থানে পার্থক্য রয়েছে। স্পেন ফিলিস্তিন প্রশ্নে তুলনামূলকভাবে কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। বিশ্লেষকদের মতে, এই প্রেক্ষাপটে নেতানিয়াহুর প্রকাশ্য সমর্থন কেবল ফুটবল নয়, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেশকারপাড়ার ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি চাঁদ আটক

1

টেকনাফে ভাড়া নেওয়ার কথা বলে টমটমচালক অপহরণ

2

কক্সবাজার সিটি কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠিত

3

ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা

4

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

5

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী সব জাহাজ ত্রুটিযুক্ত: ঝুঁকি নিয়ে

6

অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত

7

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২

8

‘জুলাই সনদ বাস্তবায়ন করছে না বিএনপি—এমন গুঞ্জন সম্পূর্ণ ভ্রা

9

সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কো

10

রামুর ধেছুয়াপালংয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

11

আওয়ামী লীগের কার্যালয়ে বৈষম্যবিরোধীদের আগুন

12

পেকুয়ায় ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

13

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

14

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

15

নিজেদের উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি

16

সায়মুন সংসদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

17

পেকুয়ার শিলখালী মাদক পল্লীতে পুলিশের বড় অভিযান, মাদক উদ্ধার

18

চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি নিজেকে আধুনিকায়ন করেছে: তারেক র

19

মসজিদ-মন্দিরের কর্মীদের মাসিক সম্মানি দেবে সরকার, বাতিল হবে

20