. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামুর টমটম চালক জিহাদ হত্যার প্রধান আসামি ‘টিকটকার’ আঁখি গ্রেপ্তার

রামুর চাঞ্চল্যকর বেলাল উদ্দিন জিহাদ হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের স্ত্রী ‘টিকটকার’ তাহেরা বেগম আঁখি (৩২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

সোমবার (১৬ মার্চ) বিকেলে উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব জানায়, গত ৪ মার্চ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জিহাদ রাজারকুল ইউনিয়নের হাজীপাড়ার বাসিন্দা এবং পেশায় একজন টমটম চালক ছিলেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই তার স্ত্রী তাহেরা বেগম আঁখি আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

​হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব-১৫ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল সোমবার বিকেলে উখিয়ার কোটবাজার এলাকা থেকে আঁখিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গ্রেপ্তারকৃত আঁখি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘টিকটক’-এ বেশ পরিচিত ছিলেন। তিনি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দারিয়ার দীঘি এলাকার মো. মুসার মেয়ে।

​র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হাসপাতালই মানুষের প্রধান ভরসা হোক: প্রধানমন্ত্রী

1

কুতুবদিয়ার মুকুল আটক, ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে

2

ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে

3

কক্সবাজারে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

4

মহেশখালীতে টমটমের ধাক্কায় শিশু নিহত

5

তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই: ইসি মাছউদ

6

জেলার দশম উপজেলা মাতামুহুরী

7

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৯

8

নাফ নদীতে একের পর এক মরদেহ, ১৩ দিনে টেকনাফে উদ্ধার পাঁচ

9

কক্সবাজারে হেলথ টুরিজম চালুর উদ্যোগ, দরকার আন্তর্জাতিক মানের

10

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

11

উখিয়ার কুতুপালং বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে তিন দ

12

কক্সবাজার-০২: মহেশখালী-কুতুবদিয়ায় ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ

13

শহরের কলাতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ২ কারবারি আটক

14

টেকনাফের ২ টি রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফা

15

শিবিরের নবনির্বাচিত সভাপতি-সেক্রেটারিকে নিয়ে জামায়াত আমিরের

16

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

17

ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর

18

সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় যৌথ অভিযান,৭৬ হাজার টাকা জরিমানা

19

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

20