. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার

কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে মোট ৩৬ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, সেবনকারী এবং বিভিন্ন ধর্তব্য অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ২০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, নগদ ৩২ হাজার টাকা এবং ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের অংশ হিসেবে শহরের বিভিন্ন পয়েন্ট এবং ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন চিহ্নিত চোর ও ছিনতাইকারী, ১৫ জন মাদক ব্যবসায়ী, ১৩ জন মাদক সেবনকারী এবং চারজন অন্যান্য ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত।

​গ্রেপ্তারকৃত চোর ও ছিনতাইকারীরা হলেন উখিয়ার রাজাপালং এলাকার মোঃ মবিন (২৭), কক্সবাজার সদরের দক্ষিণ হাজীপাড়ার মোঃ রবিউল করিম (২৮), ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজিপাড়ার মোঃ সাইফুল (২৪) এবং মহেশখালীর মাতার বাড়ির ভাসমান বাসিন্দা রবিউল আলম (২৪)।

​মাদক কারবারে জড়িত থাকায় আটক করা হয়েছে পৌর এলাকার মাঝিরঘাট ও টেকপাড়ার বাসিন্দা মংতু (৫৬), মংচ্যাখ্যা রাখাইন (৪৮), উ সাই (৫০), মাংচে মে (৫২) ও জুনাইদ (২৫)। এছাড়া খুরুশকুল ইউনিয়নের খুইল্যা মিয়া (৪৫), খোরশেদ আলম (৩৫), সজল কান্তি শীল (৩৭), প্রদীপ সরকার (৫৪), সুজন দে (২৫), রাজীব দে (৩৩), চকরিয়ার বীর বল দাশ (৩৮) ও ছোটন কান্তি দে (২৭), বান্দরবানের আলীকদমের বিজয় কর্মকার (১৯) এবং রামুর পেঁচার দ্বীপ এলাকার শেফাইয়ত উল্লাহকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

​অভিযানে গ্রেপ্তার ১৩ জন মাদক সেবনকারী হলেন পৌর এলাকার গোলাম হোসেন (৬২), নজিবুল ইসলাম (৬৯), মেছাং রাখাইন (৫৪) ও মাছয়ইয়া (২৩); ঝিলংজা ইউনিয়নের মোঃ রফিক (১৯), নাইমুল ইসলাম হৃদয় (১৯), রায়হান (২২), মিজান (২০), মোঃ হাসান (১৯) ও মোঃ শহিদ (২৮); খুরুশকুলের মীর কাশেম প্রকাশ লুলা মিয়া (৬৫) ও অস্তয়ন কান্তি দে (৩০); এবং বান্দরবানের আলীকদমের সুধাংশু কর্মকার (৬০)।

​এছাড়া বিভিন্ন ধর্তব্য অপরাধে যুক্ত থাকার অভিযোগে টেকনাফ সদরের প্রসেনজিৎ শীল (২৪), গোবিন্দ শীল (৩৫) ও মোঃ আব্দুর শুকুর (২৪) এবং রামুর জোয়ারিয়ানালার মোঃ ফজল করিমকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানায়,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন পার্বতী মন্ত্রী দীপেন দ

1

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

2

একটা ভোটের জন্য জামায়াত যা খুশি তাই বলছে- মহেশখালীতে সালাহউদ

3

পায়ুপথে ইয়াবা পাচারের সময় হাতেনাতে বিমানযাত্রী আটক

4

দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা ন

5

ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা

6

তামাক ছাড়তে কৃষকদের মুরগির ঘর, বিকল্প জীবিকায় উদ্যোগ

7

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অব

8

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

9

শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের সম্মাননা পেলেন পেকুয়া মহিলা দলের নেত্

10

তারেক রহমানের সাথে আলমগীর ফরিদের শুভেচ্ছা বিনিময়

11

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্

12

উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব

13

সীমান্তে গুলিবিদ্ধ শিশু আফনানের মাথার খুলি ফ্রিজে

14

ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর

15

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই এখন নারীর উপর সহিংস

16

টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্যহাতি, চলছে চিকিৎসা

17

জামিন না মঞ্জুর: চকরিয়ার আ.লীগ নেতা সাঈদী কারাগারে

18

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ দুই কারবারী আটক

19

টেকনাফে অপহরণ-মাদক-হত্যাসহ ১৬ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তা

20