. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের সম্মাননা পেলেন পেকুয়া মহিলা দলের নেত্রী শওকত আরা

পেকুয়া প্রতিনিধি

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা ও সনদ পেয়েছেন কক্সবাজারের পেকুয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শওকত আরা শেফু।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা ও সনদ গ্রহণ করেন তিনি।

উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পূর্বপ্রস্তুতি গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং উদ্ধার কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শওকত আরা শেফুকে এই সম্মাননা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পেকুয়া উপজেলায় ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, সচেতনতামূলক প্রচার চালানো ও জরুরি ত্রাণ সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন শওকত আরা শেফু। ঝুঁকি মোকাবিলায় বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর কারণে স্থানীয় পর্যায়ে তিনি প্রশংসিত হয়েছেন।

সম্মাননা গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় শওকত আরা শেফু বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি সমগ্র পেকুয়াবাসীর। উপকূলীয় অঞ্চলের মানুষের দুর্ভোগে পাশে দাঁড়ানো আমার সামাজিক ও মানবিক দায়িত্ব। রাষ্ট্রপতির হাত থেকে এ সম্মাননা পেয়ে আমি অত্যন্ত গর্বিত। এ স্বীকৃতি ভবিষ্যতে মানবসেবায় আমাকে আরও অনুপ্রাণিত করবে।

এদিকে, সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জাতীয় সম্মাননা লাভ করায় পেকুয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা এই অর্জনকে পেকুয়া উপজেলার জন্য গৌরবের বলে উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে

1

অবৈধ বালু উত্তোলনে পেকুয়ায় অভিযান, মেশিন-পাইপ জব্দ

2

নির্বাচনের ফল নিয়ে রাতে নিজেদের অবস্থান জানাবে এনসিপি

3

কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের

4

রামুতে ভাবগাম্ভীর্যে ঈদ-এ-মিলাদুন্নবী পালিত: শিক্ষার্থীদের প

5

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

6

বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চকরিয়া ইউনিক হাসপাতালের

7

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ দুই কারবারী আটক

8

পর্যটকের জোয়ারে প্রাণচাঞ্চল্য ফিরেছে রাঙ্গামাটিতে

9

যে সংকটের উৎপত্তি মিয়ানমারে, তার সমাপ্তিও হতে হবে সেখানেই: প

10

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্না

11

হোয়াইক্যংয়ের কম্বনিয়া পাহাড়ে যুবকের লাশ

12

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের পাশে সমাহিত খালেদা

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

মন্ত্রিসভায় যাচ্ছেন যারা

15

জমি বিরোধের জের: খুনিয়াপালংয়ে শ্রমিকলীগ নেতার হামলায় ছাত্রদল

16

টেকনাফে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

17

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ

18

কক্সবাজার–মহেশখালী নৌ-পথে স্পিড বোট দুর্ঘটনা: এক নারীর মৃত্য

19

৫ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

20