রামু প্রতিনিধি
রামুর গর্জনিয়ায় পোয়াঙ্গেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মহান জীবন ও আদর্শ স্মরণে বিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয় গজল, রচনা ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা এবং আলোচনা সভা।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষক আহম্মদ শাহ বাবুল ও পল্লি চিকিৎসক মূর্শেদুল হক সৌরভ।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন শিক্ষিকা বেনজির রশিদ, জুবাইদা বেগম ও শামীমা সিকদার। বক্তারা বলেন, মহানবী (সা.)-এর সুমহান জীবনচরিত ও আদর্শ অনুসরণ করাই সৎ ও নৈতিক জীবনযাপনের মূল শিক্ষা।
সকাল ১০টায় শিক্ষার্থী ইয়ানাত আহমেদ আদিবের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
রচনা প্রতিযোগিতা: প্রথম স্থান অর্জন করেন আলিয়া বুশরা ওয়ারিশা, দ্বিতীয় স্থান লাভ করেন রাতিবা তামাজুল এবং তৃতীয় স্থান অধিকার করেন মারিয়া নুর।
কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা: প্রথম স্থান অর্জন করেন ইয়ানাত আহমেদ আদিব, দ্বিতীয় स्थान লাভ করেন আলিয়া বুশরা ওয়ারিশা এবং তৃতীয় স্থান অধিকার করেন তানভির হাসান রাইয়ান।
অনুষ্ঠান শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রশিদ চৌধুরী।