. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ সম্পর্কিত আলোচনার মধ্যেই নির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধানকে তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়।

সংসদ সচিবালয়ের তথ্যমতে, শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। স্পিকারের একান্ত সচিব (পিএস) রওশন কবির তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে গত ১৯ জুলাই ব্যাংকক গিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী রোববার (২৬ জুলাই) তার ঢাকা ফেরার কথা ছিল। তবে সরকারের উচ্চপর্যায়ের বিশেষ জরুরি বার্তায় সফর সময়সূচি এগিয়ে এনে আগামীকালই তাকে দেশে ফেরার অনুরোধ জানানো হয়।

দেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদে বলা আছে, স্পিকারের উদ্দেশ্যে লিখিত ও নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে রাষ্ট্রপতি নিজের পদত্যাগ করতে পারেন। এছাড়া ৫৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদ শূন্য হলে বা দায়িত্ব পালনে অপারগ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করবেন। সেই নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদই সাময়িকভাবে এই পদে অসীন হবেন। তবে সাময়িকভাবে স্পিকার দায়িত্ব নিলেও সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদের আলোকে রাষ্ট্রপতির পদ ফাঁকা হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন করা আইনিভাবে বাধ্যতামূলক।

দেশে এর আগে ২০০২ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর অষ্টম জাতীয় সংসদের স্পিকার প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আসন অলঙ্কৃত করেছিলেন। তিনি ২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৮ দিন এই পদে দায়বদ্ধ ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের শেষ ছুটিতে কক্সবাজার সৈকতে জনসমুদ্র, বাড়তি ভাড়ায় পর্যটক

1

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

2

নির্বাচনকে সামনে রেখে খুরুশকুল ব্রিজ এলাকায় বিজিবির তল্লাশি

3

পদত্যাগ করেছেন আইজিপি

4

পায়ুপথে ইয়াবা পাচারের সময় হাতেনাতে বিমানযাত্রী আটক

5

ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী

6

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

7

সমুদ্রসৈকতের পথশিশুদের মুখে হাসি, নতুন পোশাক পেল ৩৫ শিশু

8

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় অজানা

9

বিশ্বকাপ পরবর্তী সমালোচকদের কড়া বার্তা আর্জেন্টাইন প্রেসিডেন

10

কক্সবাজার-৪ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন জেলা বিএনপির সভাপতি শা

11

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

12

দেশে খাদ্য সংকটের সম্ভাবনা নেই: আলী ইমাম

13

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

14

রাবি ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ এআই দিয়ে জালিয়াতি, আটক ১

15

পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর

16

আজ থেকে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি

17

বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধা

18

ভারতে পালিয়েছে হাদির খুনিরা, স্বীকার করলো পুলিশ

19

প্রার্থীতা ফিরে পাচ্ছেন হামিদুর রহমান আযাদ!

20