. .
টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের হ্নীলা কাস্টমসঘাটসংলগ্ন শ্মশানঘাট এলাকা থেকে চার লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির আওতাধীন হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল কাস্টমসঘাটসংলগ্ন শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় চার লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়। ফলে তাঁদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন