. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

রাজধানীর পল্লবীতে এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি সাজা পরিবর্তন হবে আজ জানা যাবে সেই সিদ্ধান্ত। আলোচিত এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের ভাগ্য নির্ধারণ হবে হাইকোর্টের রায়ে। রায়ের অপেক্ষায় রয়েছেন নিহত শিশুটির স্বজনেরা। একই সঙ্গে মামলার চূড়ান্ত বিচারিক পরিণতি জানতে অপেক্ষায় রয়েছে দেশবাসী।


মঙ্গলবার (১৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ঘোষণা করা হবে।

এর আগে গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। এক দিনেই উভয় পক্ষের শুনানি শেষ করে রায়ের দিন নির্ধারণের বিষয়টিকে দ্রুত বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী, সৈয়দ ইজাজ কবির ও মেহেদী হাসান। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ অনুযায়ী, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। পরে মরদেহ খণ্ডবিখণ্ড করে ফ্ল্যাটের শৌচাগারের জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। ওই বাসা থেকেই তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলার বিচার শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

হাইকোর্টে শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি তুলে ধরে মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি দেয়।

শুনানি শেষে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আসামি স্বেচ্ছায় দেওয়া জবানবন্দিতে শিশুটিকে ডেকে নিয়ে শৌচাগারের ভেতরে মুখ চেপে ধরে ধর্ষণ ও হত্যার বিবরণ দিয়েছেন। হত্যার পর শিশুটির মরদেহ খণ্ডবিখণ্ড করা এবং জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন। এ ঘটনায় তার স্ত্রীও সহযোগিতা করেছেন বলে রাষ্ট্রপক্ষের অভিযোগ।

সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল থাকবে কি না, জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি আদালতের বিষয়। রায়ের আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি।

বহুল আলোচিত এ মামলায় এক দিনেই ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ করে রায়ের দিন নির্ধারণের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। তাদের মতে, বিচারপ্রার্থী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর আইনি সুযোগ নিশ্চিত করে দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় ৩৭ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার

1

হানিফ পরিবহনের বাসে ৪০০ ইয়াবা, যাত্রীবেশে পাচারকারী আটক

2

এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

3

পরীক্ষায় ভালো ফল, ছেলের আবদার পূরণে আড়াই কোটির বিএমডব্লিউ উপ

4

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের রাজনীতি মানুষ গ্রহণ কর

5

বাংলা চ্যানেল পাড়ি ২ নারীসহ ৩৫ সাঁতারুর

6

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী সব জাহাজ ত্রুটিযুক্ত: ঝুঁকি নিয়ে

7

গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রিল কেটে ঢুকে লুট;

8

চাকরির প্রলোভনে কিশোর অপহরণ, উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য

9

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

10

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে

11

চকরিয়া পৌরশহরের অলিগলিতে ময়লার স্তূপ, নাক চেপে চলছেন পথচারীর

12

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ২১৫ ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উ

13

স্কুল থেকে গান পাউডার জব্দ, কক্ষে পড়ে ছিল ৫০ ককটেলসদৃশ বস্তু

14

নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় অটোরিক্সা থেকে ৮০ হাজার ইয়াবা

15

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধান

16

টেকনাফে ৪৫০০ ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক

17

মন্ত্রিসভায় যাচ্ছেন যারা

18

সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

19

‘অর্ণব’ এখন অতিপ্রবল ঘূর্ণিঝড়, কক্সবাজারসহ ৪ সমুদ্রবন্দরে ৩

20