. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্কুল থেকে গান পাউডার জব্দ, কক্ষে পড়ে ছিল ৫০ ককটেলসদৃশ বস্তু

পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে গান পাউডার জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় কক্ষটিতে অন্তত ৫০টি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়। পরে সেগুলো ঘিরে রাখেন এসআরবি সদস্যরা। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর বস্তুগুলো নিষ্ক্রিয় করা হবে।

‎মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে এসব গান পাউডার ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। দুপুরে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জায়গাটি ঘিরে রাখা হয়েছে।

‎এসআরবি-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার জানান, ডিসেম্বরকে সামনে রেখে দুর্বৃত্তরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যালয়টিতে অভিযান চালানো হয়। এ সময় বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে গান পাউডার উদ্ধার করা হয়। একই কক্ষে অন্তত ৫০টি ককটেলসদৃশ বস্তু পাওয়া যায়।

‎তিনি আরও জানান, উদ্ধার করা বস্তুগুলো ঘিরে রেখেছেন এসআরবি সদস্যরা। রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর সেগুলো নিষ্ক্রিয় করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই স্থানে ককটেল তৈরি করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল।

‎অভিযানের খবর পেয়ে জড়িত ব্যক্তিরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানান এসআরবি এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৪ বসতবাড়ি

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

এনএসডিএর গভর্নিং বোর্ডের সভায় সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী

3

সালাহউদ্দিন আহমদের সেলফিতে পেকুয়ার প্রান্তিক লবণ চাষীরা

4

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে ২৩ জনের মনোনয়ন দাখিল

5

জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধান

6

ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন

7

কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপিসহ ৮ জনের

8

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব দপ্তরে সৌরবিদ্যুৎ চালু করা হবে

9

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেফতার

10

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

11

গুলিস্তান খদ্দর মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

12

হেভিওয়েট ৩ প্রার্থী: কক্সবাজারের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণ

13

পেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

14

গাজা পরিকল্পনায় মতবিরোধ ট্রাম্প-নেতানিয়াহু

15

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

16

উখিয়া-টেকনাফে জুলুমের অবসান ঘটবে: নুর আহাম্মদ আনোয়ারী

17

দাম বাড়ল এলপি গ্যাসের

18

ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি

19

ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পের

20