. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফ-কক্সবাজার সড়কে পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত ১, কলেজ শিক্ষকসহ আহত ৫

টেকনাফ প্রতিনিধি

টেকনাফ কক্সবাজার সড়কে পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষে একযাত্রী নিহত হয়েছেন। এসময় কলেজ শিক্ষকসহ অপর পাঁচ যাত্রী আহত হয়েছেন বলে জানাগেছে।

আহতদের মধ্যেও তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে।

জানা যায়, ১০ অক্টোবর সকাল ১০টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের কেরুনতলী চাকমারকুল সংলগ্ন সড়কে পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া রঙ্গিখালী মাঈন উদ্দীন মেমোরিয়াল কলেজের আইসিটি বিভাগের প্রভাষক হেলাল উদ্দিনসহ অপর পাঁচ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানাগেছে।

উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী এনজিও হাসপাতালে নিয়ে গেলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রেফার করা হয়েছে বলে জানাগেছে।

প্রত্যক্ষদর্শী টেকনাফের সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মুহাম্মদ তাহের নাঈম জানান, আমার সামনেই পিক-আপ সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে তিনি জানিয়েছেন। এদিকে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ নুরুল আবসার জানান,সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। অপর ৫জন যাত্রী আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাইওয়ে পুলিশের ওসি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই এখন নারীর উপর সহিংস

1

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

2

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

3

পেকুয়ায় সিঁধ কেটে সৌদি প্রবাসীর বাড়িতে চুরি, রিয়াল-টাকাসহ স্

4

কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

5

তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএন

6

চকরিয়ায় ছড়া খালে মিলল অজ্ঞাত যুবকের লাশ

7

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

8

পেকুয়ায় সাবেক গুলদী যুব প্রগতি সংঘের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পা

9

নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

10

খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল

11

রামু থেকে অটোরিকশা ভাড়া করে ছিনতাই : রক্তাক্ত অবস্থায় চালককে

12

পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা: তিন সপ্তাহেও অধরা আসামিরা

13

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

14

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে

15

পালংখালীতে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

16

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, তিন মাসের কারাদণ্ড

17

এভারকেয়ার থেকে সংসদ ভবন রুটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে: ডিএ

18

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

19

বুধবার বাদে যোহর মানিক মিয়া এভিনিউতে বেগম জিয়ার জানাজা

20