. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিল্লিতে মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির সরকারি বাসভবনের কাছে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদটি খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ভারতের ভূমি ও উন্নয়ন দপ্তর (এলঅ্যান্ডডিও) গত ১৯ অক্টোবর মসজিদটিকে 'অননুমোদিত স্থাপনা' আখ্যা দিয়ে ছয় দিনের মধ্যে এটি উচ্ছেদের নোটিশ জারি করেছে।

উচ্ছেদের প্রাথমিক পদক্ষেপ হিসেবে গত ৭ অক্টোবর থেকেই ঐতিহ্যবাহী এই মসজিদটির বিদ্যুৎ ও পানির সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যার ফলে সেখানে মুসল্লিদের নামাজ আদায়ে চরম সংকট তৈরি হয়েছে।

ভূমি ও উন্নয়ন দপ্তরের দাবি, মসজিদটি সরকারি জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে। তবে এই দাবির বিপরীতে জানা গেছে, নয়াদিল্লি পৌর কাউন্সিলের (এনডিএমসি) ওয়েবসাইটে এটি একটি ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে তালিকাভুক্ত রয়েছে। এছাড়া ১৯৭৭ সালের দিল্লি গেজেট এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের সংরক্ষিত হালনাগাদ তালিকাতেও রেসকোর্স মসজিদ ও সংশ্লিষ্ট স্থানটির নাম স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ২০২১ সালের একটি জরিপেও এটিকে অবৈধ দখল হিসেবে চিহ্নিত করা হয়নি, ফলে স্থাপনাটি হঠাৎ অবৈধ ঘোষণার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঐতিহাসিক এই মসজিদ ও এর পাশের কবরস্থান রক্ষায় ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ। সংগঠনটির একটি প্রতিনিধিদল মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়ে আইনি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মসজিদটি ভাঙার কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে। সংবাদমাধ্যমের তথ্যমতে, কিরেন রিজিজু তাদের আবেদন শুনেছেন এবং বিষয়টি সমাধানে সম্ভাব্য সব ধরনের আইনি ও প্রশাসনিক চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন।

এদিকে, মসজিদের ইমাম মোহাম্মদ হারুন আক্ষেপ করে জানিয়েছেন, বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন থাকায় চরম অমানবিক পরিস্থিতি তৈরি হলেও দিল্লি ওয়াক্ফ বোর্ড সমস্যা সমাধানে বা আইনি পদক্ষেপ নিতে চরম অনীহা দেখাচ্ছে, এমনকি তাকেও আদালতে যাওয়ার অনুমতি দিচ্ছে না। অন্যদিকে, মসজিদ উচ্ছেদের এই প্রক্রিয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর বাসভবন সংলগ্ন রেসকোর্স রোড এলাকার বস্তিবাসীদেরও উচ্ছেদের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। গত সোমবার দিল্লি হাইকোর্ট এই উচ্ছেদের অনুমতি দিয়ে ৪৫ কিলোমিটার দূরে সাভদা ঘেওরায় তাদের পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী-শিশুসহ ২৭৩ জন আটক

1

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

2

পেকুয়ায় ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

3

পেকুয়ায় সিঁধ কেটে সৌদি প্রবাসীর বাড়িতে চুরি, রিয়াল-টাকাসহ স্

4

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

5

রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বা

6

ঢেউয়ের সুরে আজানের অপেক্ষা : কক্সবাজার সৈকতে ইফতারের মিলনমেল

7

আধুনিক খেলার মাঠ গড়ার উদ্যোগ, ডুলাহাজারার মাঠ পরিদর্শনে ক্রী

8

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা

9

টেকনাফে এসিল্যান্ড ও কানুনগো নেই, ব্যাহত ভূমিসেবা

10

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই

11

রাবি ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ এআই দিয়ে জালিয়াতি, আটক ১

12

হাদি হত্যার ঘটনায় ভারতে ২ জন আটক: ডিএমপি কমিশনার

13

রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া?

14

ঈদযাত্রা শুরু: কক্সবাজার স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, ট্রেনে

15

বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টির ফাইনালে বৃহত্তর পাহাড়তলী ঐ

16

আলীকদমে পাহাড়ি ঢলের বন্যায় কৃষক সর্বস্বান্ত, ক্ষতির পরিমাণ ক

17

প্রার্থীতা ফিরে পাচ্ছেন হামিদুর রহমান আযাদ!

18

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

19

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ

20