. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাদি হত্যার ঘটনায় ভারতে ২ জন আটক: ডিএমপি কমিশনার

এবার পুলিশও স্বীকার করলো ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিং'য়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। আসামিদের পালাতে সহায়তাকারী ২ জনকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে বলেও জানান তিনি। 

তিনি বলেন, শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরকে পালাতে সহায়তাকারীসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ওসমান হাদি হত্যার ঘটনা পূর্ব-পরিকল্পিত। তাই, ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

পুলিশ বলছে, মামলাটির তদন্ত শেষ পর্যায়ে। আগামী ৭ দিনের মধ্যে চার্জশিট দেয়া হবে। পুলিশের ধারনা, ৫ আগস্ট পরবর্তী সময়ে ভোকাল ছিলেন ওসমান হাদি। তার বক্তব্যে একটি গ্রুপ ক্ষতিগ্রস্ত। তাই তাদের টার্গেটে পরিণত হয় ওসমান হাদি। রাজনৈতিক কারণে হাদিকে খুন করা হতে পারে- ব্রিফিংয়ে জানান নজরুল ইসলাম। বলেন, হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তারা গেছে অবৈধ উপায়ে। 

তবে বৈধ পথেই আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এর আগে, হাদি হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার করে যমুনা নিউজ। যেখানে উঠে আসে হত্যাকারীদের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর তথ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

1

রোগ হওয়ার আগেই ঝুঁকি শনাক্ত করছে এআই

2

টেকনাফের আলোচিত সুমাইয়া হত্যা মামলায় কালাবাশি গ্রেপ্তার : কা

3

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে যাচ

4

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কক্সবাজারে নাগরিক সংলাপ: যা বললেন ব

5

দুর্যোগের আগে প্রস্তুতি, নাইক্ষ্যংছড়িতে সমন্বিত উদ্যোগের তাগ

6

কক্সবাজারে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২

7

হোয়াইক্যংয়ে ইউনিয়ন বিভক্তির সভায় হামলা-ভাঙচুর

8

ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’

9

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এব

10

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

11

মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি বলি আমিন বিমানবন্দর এলাকা থে

12

ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ৩১

13

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধি

14

তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান

15

চকরিয়ায় মাতামুহুরী নদীর চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যু

16

ঢাবিকে নিয়ে কটাক্ষ করলেন রাকসুর জিএস

17

২ জানুয়ারিই হবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

18

টেকনাফে ৪৫০০ ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক

19

‘বেহেস্তের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মি

20