. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

হোয়াইক্যংয়ে ইউনিয়ন বিভক্তির সভায় হামলা-ভাঙচুর

উলফাতুল মোস্তফা রানা, টেকনাফ

টেকনাফে হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তির বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সভা চলাকালে ইট-পাটকেল নিক্ষেপের পর দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পরে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন বিএনপির নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার হোয়াইক্যং কানজরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১ নম্বর হোয়াইক্যং মডেল ইউনিয়নকে বিভক্ত করার বিষয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত জানতে ওই সভার আয়োজন করা হয়। সভা চলাকালে হঠাৎ উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজালাল চৌধুরী বলেন, সভা চলাকালে একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এসে হামলা চালায়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি ইউনিয়ন পরিষদের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। ইটের আঘাতে তিনিও আহত হয়েছেন বলে জানান তিনি।

সভায় উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, হঠাৎ ইট-পাটকেল নিক্ষেপ শুরু হলে সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁদের অভিযোগ, পুলিশকে খবর দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে না আসায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

উপজেলা যুবদলের সদস্যসচিব জুনাইদ আলী বলেন, স্থানীয় মানুষের মতামত জানতেই সভাটির আয়োজন করা হয়েছিল। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। এতে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার পর বিএনপির নেতা-কর্মীরা টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচলে কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে বলে স্থানীয়রা জানান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সভায় টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, উপজেলা যুবদলের সদস্যসচিব জুনাইদ আলীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ আশ্রয়টুকুও হারিয়ে অনিশ্চয়তায় লিয়াকত আলী, তবুও ঘুরে

1

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

2

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্

3

বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

4

৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা

5

ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে

6

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে : বিমান প্রতিমন

7

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা

8

রামকুট তীর্থধামে মহারামনবমী মেলা ২৩ মার্চ

9

হঠাৎ কক্সবাজারে কালবৈশাখীর ঝাপটা, হালকা বৃষ্টি আর তীব্র বাতা

10

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতা

11

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে যুক্ত হলো জুলাই

12

উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

13

শহরের হাজিপাড়ায় ৯০ হাজার ইয়াবা ও ৩৫ লক্ষাধিক টাকাসহ আটক ৩

14

‘You have your home! We miss our home!’: মার্কিন বিশেষ দূতের

15

মাদকের টাকা জোগাড়ে মেয়েকে বিক্রির অভিযোগ, ৯৯৯-এ ফোনে শিশুকে

16

শাহপরীর দ্বীপে বন্যাদুর্গত ১০০ পরিবারের পাশে বিজিবি

17

কর্ণফুলীতে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, ছাঁটাই হাজারো শ্র

18

কক্সবাজার জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা কার

19

কক্সবাজারের হাদি হত্যার বিচার দাবিতে সড়কে ছাত্র-জনতার ব্লকেড

20