. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাহপরীর দ্বীপে বন্যাদুর্গত ১০০ পরিবারের পাশে বিজিবি

টেকনাফ প্রতিনিধি

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত টেকনাফের শাহপরীর দ্বীপের ১০০টি দুস্থ ও পানিবন্দি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার বিকেলে টেকনাফ-২ বিজিবির উদ্যোগে শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করা হয়। বিজিবির সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বিজিবি সবসময় সীমান্তবর্তী মানুষের পাশে রয়েছে। সম্প্রতি টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় উপকূলীয় এলাকার অনেক পরিবার দুর্ভোগে পড়েছে। তাদের কষ্ট লাঘবে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষের কল্যাণে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

1

কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

2

দুর্ঘটনার কবলে জাহাজ, দেশি-বিদেশি ৪৪ পর্যটক উদ্ধার

3

শিক্ষাসফরে যাওয়ার পথে বাস পুকুরে, মাদ্রাসার শিক্ষিকাসহ নিহত

4

এখন প্রচার চালালে প্রার্থিতা বাতিল, সভা-সমাবেশ নিষিদ্ধ শনিবা

5

চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় সূচনা বক্তব্য

6

লোহাগাড়ায় মন্দিরসংলগ্ন পুকুর থেকে তবলা বাদকের মরদেহ উদ্ধার

7

সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতেই জামায়াত জোটে যোগদান

8

দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

9

২ মামলায় কারাগারে এন. আলম

10

প্রার্থীতা ফিরে পাচ্ছেন হামিদুর রহমান আযাদ!

11

ঈদের শেষ ছুটিতে কক্সবাজার সৈকতে জনসমুদ্র, বাড়তি ভাড়ায় পর্যটক

12

শাহজাহান চৌধুরীর শেষ জনসভা জনসমুদ্র, জীবনের শেষ দিন পর্যন্ত

13

১২ মে সংরক্ষিত নারী আসনে ভোট, তফসিল ৮ এপ্রিল

14

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

15

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

16

নতুন জালেম রুখে দেওয়ার দিন ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

17

জামায়াতের ৮৮ সদস্যের পুনর্গঠিত কর্মপরিষদে জায়গা পেলেন ২১ ন

18

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের পাশে সমাহিত খালেদা

19

হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

20