. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসার দেওয়ালধসে ৪ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫–এ প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে একটি হেফজখানার দেয়াল ধসে চার রোহিঙ্গা ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন ছাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে ক্যাম্প-৫–এর এ-৩ ব্লকে অবস্থিত খতিজাতুল মহিলা হেফজখানায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রবল ঝড়-বৃষ্টির কারণে হেফজখানার একটি দেয়াল ধসে পড়লে সেখানে অবস্থানরত সাতজন ছাত্রী চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ক্যাম্প-৫–এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলো—রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২) ও উমাইসা বিবি (১৩)। তাদের মধ্যে উম্মে নেজাতুল ও উম্মে সালমা সম্পর্কে দুই বোন।

আহতরা হলো—আসরা (৯), বেগম জান (১৫) ও ফারেসা বিবি (১২)।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পর প্রয়োজনীয় পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলার আগে ৭ বিষয়ে বাধ্যতামূলক মধ্যস্থতা, কক্সবাজারসহ ১০ জেল

1

চকরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী সেলিম উ

2

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

3

শহরের হাজিপাড়ায় ৯০ হাজার ইয়াবা ও ৩৫ লক্ষাধিক টাকাসহ আটক ৩

4

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

5

মেরিন ড্রাইভে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

6

‘জুলাই সনদ বাস্তবায়ন করছে না বিএনপি—এমন গুঞ্জন সম্পূর্ণ ভ্রা

7

'উখিয়ায় সাংবাদিকদের ওপর সরওয়ারের জুলুম' শিরোনামে প্রকাশিত সং

8

খারাংখালী সীমান্তে দুই লাখ ইয়াবা উদ্ধার

9

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের অভিযোগ শুনলেন প্রধানমন্ত্রী

10

উখিয়ায় ৩ পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

11

রাষ্ট্রীয় মর্যাদায় জেলার একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর

12

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

13

আটলান্টিক জাহাজের কর্মচারী নিহত, বেঁচে গেলেন ১৯৪ পর্যটক

14

স্টেজ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী

15

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

16

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

17

মহেশখালীতে ধানক্ষেত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

18

অটোরিকশা থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

19

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক ড. কামরুজ

20