. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ২৮৭৮ শিক্ষার্থী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’। মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (১৩ নভেম্বর) জেলার ছয়টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী।


সকাল ১০টায় শুরু হয়ে দুই ঘণ্টাব্যাপী পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষার আয়োজন করা হয়।

পরীক্ষার কেন্দ্রগুলো হলো: পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়, চকরিয়া মহিলা কলেজ, মালুমঘাট আইডিয়াল স্কুল, কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ও মহেশখালী মডেল হাই স্কুল।

আয়োজক সূত্রে জানা যায়, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২৭ জন, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ে ৩৩৮ জন, মালুমঘাট আইডিয়াল স্কুলে ২১৫ জন এবং চকরিয়া মহিলা কলেজে ৭২৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এ ছাড়া মহেশখালী মডেল হাই স্কুল কেন্দ্রে ৩১২ জন এবং কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এবারের পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন প্রতি বছর কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় এবং তার মরহুম বাবার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৫ বছর ধরে ধারাবাহিকভাবে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝরাতে ছয় ছাপাখানায় শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন

1

হোয়াইক্যংয়ের কম্বনিয়া পাহাড়ে যুবকের লাশ

2

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ

3

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৬ দিন বন্ধ

4

মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি, সম্মাননা পেলেন কক্সবাজার সদর

5

সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে রাঙামাটিতে -অতিরিক্

6

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস

7

সরকারি জায়গায় যারা থাকতে বাধ্য হয়েছেন, তাদের উচ্ছেদ করা হবে

8

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের পাশে ‘আমরা মহেশখালীবাসী’

9

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

10

শহীদ ওয়াসিমের কবরে পেকুয়া উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

11

শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

12

ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে

13

পদত্যাগ করেছেন আইজিপি

14

লামায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, শ্যালো মেশিন-পাইপ জব্দ

15

স্ত্রীর লাশ রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় স্ব

16

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্

17

‘যুদ্ধ ও শান্তি’ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ

18

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

19

পেকুয়ায় ইউসুফ হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার

20