. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিশ্বজুড়ে বর্তমানে গণতন্ত্র নানা চ্যালেঞ্জ ও হুমকির মুখোমুখি হলেও আমরা ধারাবাহিকভাবে গণতান্ত্রিক চর্চায় গভীরভাবে বিশ্বাসী। এই সরকার সর্বদাই সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, ‘চলমান যুদ্ধবিগ্রহ ও ভূ-রাজনৈতিক সংকটের কারণে বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে এক ধরনের অস্থিরতা কাজ করছে। তবে এমন বাস্তবতার মধ্যেও নিজেদের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ বিশ্বের সব দেশের সঙ্গেই সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।’

সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে সৃষ্ট বিভিন্ন আলোচনা ও জল্পনা-কল্পনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এসব গুঞ্জনে কান না দেওয়ার জন্য তিনি দেশবাসীকে আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে

1

ঈদগাঁও বাজারে গভীর রাতে আগুন, পুড়ল তিনটি দোকান

2

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক

3

২ জানুয়ারিই হবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

4

কক্সবাজার ৩ ও ৪ আসনে ১০ প্রার্থী বৈধ, মনোনয়ন বাতিল ১ জনের

5

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়দান

6

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস

7

শহরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

8

আলীকদমে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্ত

9

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী

10

উখিয়ায় বিএনপি নেতা নুরুল আমিনের ওপর নৃশংস হামলা, ১৮ জনের বির

11

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের পাশে ‘আমরা মহেশখালীবাসী’

12

মেরিন ড্রাইভের ভাঙ্গন পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী এ্যানি

13

আ.লীগ নেতাদের সঙ্গে এসপি জাহাংগীরের যোগাযোগ ব্যক্তিগত, বাহিন

14

পেকুয়ার শিলখালী মাদক পল্লীতে পুলিশের বড় অভিযান, মাদক উদ্ধার

15

আন্তঃমন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে ইনানী থেকে জাহাজ চলা

16

ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল

17

শকুন ও সভ্যতা - জি এম ইশরাফ উদ্দিন

18

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শ

19

টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ইয়াবা উ

20