. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির নির্বাচনের ক্ষেত্রে নতুন নীতি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো প্রশ্নই ওঠে না। বরং শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কি না, এটা দেখার জন্য প্রথম যাচাই-বাছাই করবে ইউএনও, তারপর করবে ডিসি, তারপর তিনটি নাম পাঠাবে স্ব স্ব বোর্ডে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরে নিজ নির্বাচনী এলাকা কচুয়ায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

এহছানুল হক মিলন বলেন, কয়েক ধাপে যাচাই-বাছাই করে উপযুক্ত ব্যক্তি শিক্ষিত, সমাজসেবী, শিক্ষানুরাগী কি না সেটা আমরা দেখার চিন্তা করছি। অনেক ক্ষেত্রে যারা শিক্ষানুরাগী, তাদের বিশেষ অবদান রয়েছে। এই অবদান যাদের রয়েছে বা যারা ডিপ্লোমাধারী ইঞ্জিনিয়ার, তারা তো ডিগ্রি পাস না। এ ধরনের যারা শিক্ষানুরাগী, শিক্ষিত, তাদের কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা যায়, সেই আলোচনা করেছি।

মন্ত্রী আরও বলেন, আলোচনা শেষে আমরা বলেছি, এমপি, প্রধানমন্ত্রী পর্যায়ে আমরা আলোচনা করব। তারপর আমরা সিদ্ধান্ত নেব– কীভাবে শিক্ষার মান উন্নয়নে ম্যানেজিং কমিটির গুরুত্ব আরও বাড়ে। কোথাও বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ও সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপার ভাইজার সোহেল রানা।

কেন্দ্রীয় বিএনপির মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

1

ইনকিলাব মঞ্চের দাবির সাথে এনসিপির সংহতি প্রকাশ

2

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

মহেশখালীতে অনলাইন জুয়ার অভিযোগে দুই তরুণ গ্রেপ্তার

5

এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত!

6

রামু থেকে অটোরিকশা ভাড়া করে ছিনতাই : রক্তাক্ত অবস্থায় চালককে

7

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

8

রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বা

9

লামায় সিএনজির ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত

10

পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর

11

সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় : স্পিকার

12

পেকুয়ার শিলখালী মাদক পল্লীতে পুলিশের বড় অভিযান, মাদক উদ্ধার

13

হামিদুর রহমান আযাদের স্থাবর সম্পত্তি স্ত্রীর চেয়ে কম

14

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

15

কর্ণফুলীতে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, ছাঁটাই হাজারো শ্র

16

দক্ষিণ কলাতলীতে গলায় ফাঁস লাগানো যুবকের মরদেহ

17

২০ ভরি স্বর্ণসহ জগদীশের আছে ৮ কোটি টাকার সম্পদ!

18

সরকারি হাসপাতালই মানুষের প্রধান ভরসা হোক: প্রধানমন্ত্রী

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20