. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়া পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার -৩ ( সদর, রামু, ঈদগাঁও ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। 

শনিবার ( ১১ জুলাই ) সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় জরুরি মানবিক সহায়তা বিতরণ করেন।

পরিদর্শনকালে তিনি রামু উপজেলার মিঠাছড়ি, রাজারকুল, ঈদগাঁও উপজেলার বংকিম বাজার, মাইচ পাড়া, ঈদগাঁও বাজার, সদর উপজেলার চৌফলদন্ডী, বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন এবং বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জরুরি মানবিক সহায়তা বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে এমপি কাজল বলেছেন, ”প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিক দুর্গত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে দিচ্ছেন। বিএনপি সব সময়ই গণমানুষের দল হিসেবে কাজ করে এসেছে। পানিবন্দি ও অসহায় মানুষের জন্য যা যা প্রয়োজন, তা করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার নির্বাচনী এলাকায় প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি এবং থাকবো। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় দলীয় সর্বস্তরের নেতাকর্মীদেরও সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার জোর আহ্বান জানান তিনি।

মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে দুর্গত এলাকাগুলোতে অসহায় পরিবারের মধ্যে চাল, ডালসহ শুকনো খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, আর্থিক সহায়তা ও অন্যান্য জরুরি সামগ্রী বিতরণ করা হয়।

পরে তিনি পানিবন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের দ্রুত প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন  এমপি লুৎফুর রহমান কাজল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যার ক্ষত না শুকাতেই পাহাড়ি ছড়ায় বালু তোলার হিড়িক, বাড়ছে ন

1

বিউটি পার্লারের আড়ালে দেহব্যবসা, গ্রেপ্তার ৩

2

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান রামুর ওসির

3

থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগমের সম্ভাবনা, মানতে হব

4

যাত্রীবাহী বাসের চাপায় সড়কে দাঁড়িয়ে থাকা নারী নিহত

5

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

6

চার আসনে পোস্টাল ভোটগ্রহণ সম্পন্ন, সর্বাধিক ভোট পড়েছে কক্সবা

7

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পুনর্বাসনেই জোর দিচ্ছে সরকার: অর্থম

8

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ :

9

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শ

10

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

11

নির্বাচিত সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু

12

জামায়াত-আ. লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে : রা

13

এক মামলায় সুমনের জামিন স্থগিত, অন্যটিতে বহাল

14

রোহিঙ্গারা নির্বাচনে ইনভলভ হওয়ার সুযোগ নেই- শাহজাহান চৌধুরী

15

যশোরে ককটেল বিস্ফোরণে আহত যুবক, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

16

গর্জনিয়ায় পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির প্র

17

ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে

18

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

19

যেকোন মূহুর্তে উখিয়া-টেকনাফে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে – আ

20