. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনী নিরাপত্তায় ঈদগাঁওতে যৌথ টহল

১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ঈদগাঁও এলাকায় ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পুরো ঈদগাঁও এলাকায় বিশেষ যৌথ টহল পরিচালিত হয়।

​এই সমন্বিত অভিযানে অংশ নেয় বেসামরিক প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিরা।

টহল দলটি ঈদগাঁও বাজার, ইসলামাবাদ, পোকখালী ও জালালাবাদ এলাকাসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেয়।

এছাড়া প্রধান সড়ক ও স্থানীয় বাজারগুলোতে বাহিনীর সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

​টহল চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। এ সময় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জনসাধারণকে আশ্বস্ত করা হয়। প্রশাসনের এই দৃশ্যমান ও সমন্বিত অবস্থান স্থানীয়দের মধ্যে বাড়তি নিরাপত্তা ও আস্থার সঞ্চার করেছে, যা সাধারণ ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে।

​এই যৌথ শোডাউনের ফলে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে জানান স্থানীয়রা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় এ ধরনের নিয়মিত যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮০ ভাগ মুসলমানের দেশে কোনো বিধর্মী সংসদে যেতে পারবে না

1

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট

2

শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ ক

3

চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ই

4

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব থেকে সতর্ক থাকতে জরুরি গণবিজ্ঞপ্তি

5

উখিয়ায় সেহেরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

6

কক্সবাজার সিটি কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্

7

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

8

বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

9

খরুলিয়ায় সিএনজি ও বলাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

10

মধ্যপ্রাচ্যে সঙ্কটের সমাধানে বিশেষ দূত পাঠাচ্ছে চীন

11

বছরের প্রথম সূর্যোদয়: প্রত্যাশার প্রাপ্তি হোক ২০২৬ সাল

12

কক্সবাজারে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২

13

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

14

আধুনিক খেলার মাঠ গড়ার উদ্যোগ, ডুলাহাজারার মাঠ পরিদর্শনে ক্রী

15

কক্সবাজার জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা কার

16

চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি নিজেকে আধুনিকায়ন করেছে: তারেক র

17

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্

18

অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে-

19

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতা

20