. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭, আহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বে বুমেরদেস উপকূলীয় শহরের কাছে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৯ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাওদেন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। তবে দুর্ঘটনার তাৎক্ষণিক কারণ জানা যায়নি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে সিভিল ডিফেন্সের সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দুর্ঘটনাকবলিত বাসটিকে এক পাশে উল্টে পড়ে থাকতে দেখা গেছে।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে আলজেরিয়ার অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া রিয়াদ ফেরকিউই নামের এক ব্যক্তি বলেন, সড়কের একটি বিপজ্জনক বাঁকের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। প্রত্যক্ষদর্শী বিলাল বেনসালেম জানান, সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি কয়েকজন যাত্রীকে খাদ থেকে উদ্ধারে সহযোগিতা করেন।

ভয়াবহ দুর্ঘটনার পর আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুর ৪০ শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠন পেল ক্রীড়া সামগ্রী

1

নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

2

হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

3

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

4

রিসোর্ট ইস্যু নিয়ে বিরোধ : এমপি কাজল-সরওয়ারের সমঝোতার উদ্যো

5

টেকনাফে ৪৫০০ ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক

6

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক

7

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

8

তারেক রহমানের মহেশখালী সফর ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

9

থার্টি ফার্স্ট নাইট:জেলা পুলিশের কঠোর বিধি-নিষেধ

10

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী সব জাহাজ ত্রুটিযুক্ত: ঝুঁকি নিয়ে

11

টেকনাফে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার: জরিমানা

12

টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ইয়াবা উ

13

টেকনাফের কচ্ছপিয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি এমপি শা

14

লঘুচাপের প্রভাবে কক্সবাজারে ঝড়ের শঙ্কা, ৩ নম্বর সতর্ক সংকেত

15

পেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

16

কক্সবাজারে পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে ডিআইজি

17

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

18

ইউপি নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি ইসি: প্রতিমন্ত

19

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক ২

20