. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে বাস–মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন

কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং চট্ট–২১২৯) এর অধীনে বাস–মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এক সভায় মোহাম্মদ গিয়াস উদ্দিনকে সভাপতি, হুমায়ন কবিরকে সাধারণ সম্পাদক এবং শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটি ঘোষণার সময় সভায় সভাপতিত্ব করেন মো. কাউছার আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোবারক হোসেন। এ সময় গুটিকয়েক বিশিষ্টজনকে উপদেষ্টা করে কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। একই সঙ্গে কক্সবাজার পরিবহন ইনচার্জ অ্যাসোসিয়েশনও পরিবহন ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

তারা বলেন, পর্যটন নগরী কক্সবাজারে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। পর্যটকদের নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে নতুন কমিটি দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা কার

1

সমুদ্রে জনসমুদ্র, রুম নেই হোটেলে

2

আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিব

3

চকরিয়ায় অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১

4

জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

5

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

6

অভিভাবকশূন্য দুদক: নয়া কমিশন গঠনে হয়নি কমিটি

7

সীমান্তে মাদককারবারির সাথে বিজিবির গুলি বিনিময়: পৌনে ১০ লাখ

8

এভারকেয়ার থেকে সংসদ ভবন রুটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে: ডিএ

9

উখিয়ায় অপহরণচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান: ৩ ভুক্তভোগী উদ্

10

২০২৫ সালে সড়কে প্রাণ ঝরেছে ৯১১১ জনের

11

যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে সে দেশের গণতন্ত্র

12

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

13

২ দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

14

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

15

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

16

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

17

টেকনাফে বিদেশি অস্ত্র উদ্ধার, ৩২৭ গুলিসহ রোহিঙ্গা নারী আটক

18

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরাতে নীতিগতভাবে রাজি মিয়ানমার

19

একটা ভোটের জন্য জামায়াত যা খুশি তাই বলছে- মহেশখালীতে সালাহউদ

20