. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ এই সরকার আপনাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সর্বাত্মক চেষ্টা করবে।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সার্কিট হাউস মাঠে সুধী সমাবেশে ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দিনাজপুরকে কেন জানি সবসময় মনে হলেই নানি বাড়ির কথা মনে হয়। এই দিনাজপুর শহরের সঙ্গে আমার অনেক স্মৃতি আছে— বালুবাড়িতে নানিবাড়ি ছিল, তার আগে ঘাসিপাড়ায় ছিল। স্বাভাবিকভাবেই এই এলাকার প্রতি আমার একটি আলাদা টান রয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে দিনাজপুরে এসে আমি অনেকগুলো কথা বলেছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা যখন সরকার গঠন করতে সক্ষম হয়েছি, এক মাসের মতো সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি মানুষের কাছে দেওয়া ওয়াদাগুলোর কাজ শুরু করতে। আজকে দিনাজপুর জেলার কাহরল এলাকা থেকে আমরা খাল খনন কর্মসূচির কাজ শুরু করেছি।”

খাল খননের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অনেকগুলো বছর ধরে আমাদের নদী-নালা-খালগুলো ভরাট হয়ে গেছে। ফলে শুষ্ক মৌসুমে পানি থাকে না, আবার বর্ষায় উজান থেকে হঠাৎ পানি এলে তা ঘরবাড়ি, ফসল ও গবাদিপশুর ক্ষতি করে। আগামী পাঁচ বছরে আমরা প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছি, যাতে বর্ষার পানি ধরে রাখা যায় এবং কৃষিকাজে ব্যবহার করা যায়।

তারেক রহমান বলেন, আগে ১০০-১৫০ ফুট গেলেই নলকূপে পানি পাওয়া যেত, এখন অনেক জায়গায় ৬০০-৭০০ ফুট নিচে যেতে হয়। ভূগর্ভস্থ পানি ক্রমেই কমে যাচ্ছে এবং আর্সেনিক সমস্যাও বাড়ছে। খাল ও নদী খননের মাধ্যমে যদি আমরা পানি ধরে রাখতে পারি তাহলে ধীরে ধীরে ভূগর্ভস্থ পানির রিচার্জ হবে এবং আর্সেনিক সমস্যাও কমবে।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের প্রায় চার কোটি পরিবার রয়েছে। আমরা পরিকল্পনা করেছি এই পরিবারগুলোর নারী প্রধানের কাছে একটি করে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে রাষ্ট্রের পক্ষ থেকে কিছু সহায়তা দেওয়া হবে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প শুরু হয়েছে এবং দেশের ১৫টি এলাকায় ৩৭ হাজার মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা নির্বাচনের আগে ধর্মীয় গুরুদের সম্মানীর ব্যবস্থার কথা বলেছিলাম। মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় গুরুরা অনেক কষ্টে জীবনযাপন করেন। আলহামদুলিল্লাহ, কয়েকদিন আগে এই সম্মানী কার্যক্রমও আমরা শুরু করেছি। আগামী মাসের মধ্যে কৃষকদের জন্য কৃষক কার্ড কর্মসূচির পাইলট প্রকল্প শুরু করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। 

তারেক রহমান বলেন, এই অঞ্চল কৃষিপ্রধান এলাকা। তাই এখানে কৃষিভিত্তিক মিল-কারখানা স্থাপনের বিষয়ে আমরা পরিকল্পনা করছি। ঈদের পর শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বসে এই এলাকায় কৃষি-সম্পর্কিত শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে বেকার তরুণদের কর্মসংস্থান তৈরি হয়।

সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে দিনাজপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল। বক্তব্যের শুরুতে উপস্থিত সুধীজন ও এলাকাবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরু

1

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় : ইসি আনোয়ারুল

2

টেকনাফে বস্তাভর্তি ৫ লাখ ইয়াবা জব্দ

3

রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল

4

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

5

জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার

6

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে ব

7

রোহিঙ্গা সংকটের ৯ বছর: মিয়ানমারে ফেরানো যায়নি কাউকে

8

টেকনাফে এসএসসি ও সমমানে মাদ্রাসায় পাসের হার ৮৩.৮৯ শতাংশ, স্ক

9

চট্টগ্রাম মহানগরে আতঙ্কের নাম ‘ডেভিড ইমন’

10

নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় অটোরিক্সা থেকে ৮০ হাজার ইয়াবা

11

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

12

কক্সবাজার -০৪: উখিয়া-টেকনাফের ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র ক

13

৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র

14

মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশ

15

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

18

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

19

রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া?

20