. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যা কবলিত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিবেচনা করে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাঘাট ও সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা এবং অংশীজনদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ব্যতীত অন্যান্য জেলার পরীক্ষাগুলো যথারীতি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে : বিরোধীদলীয় নেতা

1

চকরিয়ায় পাহাড়ধসে দুই ভাই-বোনের মৃত্যু

2

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

3

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

4

রোহিঙ্গা ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রেড ক্রি

5

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

6

মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়

7

এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

8

হেভিওয়েট ৩ প্রার্থী: কক্সবাজারের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণ

9

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

10

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

11

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

12

১০ মাস পর পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন, তবে চলছে না জাহ

13

শাহপরীর দ্বীপ ঘাট থেকে ধরে নিয়ে সাংবাদিক আরফাত সানিকে ফাঁসা

14

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

15

টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

16

অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে-

17

এ সরকার সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

18

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

19

চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি

20