. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

সম্প্রতি বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বন্যা ও বন্যা-পরবর্তী পরিস্থিতিতে পরীক্ষা কেন্দ্র ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি এবং পরীক্ষার্থীদের সার্বিক অবস্থা বিবেচনা করে এই তিন বোর্ডের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং জেলা প্রশাসকদের প্রতিবেদন ও পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের প্রেক্ষিতে পরীক্ষা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, যেসব পরীক্ষা স্থগিত হয়েছিল, সেগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫.১ মাত্রায় ভূমিকম্প অনুভূত

1

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

2

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

3

ঈদের দিন কেমন থাকবে কক্সবাজারের আবহাওয়া

4

নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

5

“বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, তাই মানুষের প্রতি দায় আছে”- ক

6

নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

7

কক্সবাজার জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা কার

8

উখিয়ায় অবৈধ মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

9

ফাইনালে মাঠে নামার আগেই মেসির রেকর্ড

10

এমবাপ্পেকে টপকে ইয়ামালের নতুন ইতিহাস

11

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজারে গ্রেপ্তা

12

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

13

রানওয়েতে প্লেন ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত

14

রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া?

15

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

16

হ্নীলা কাস্টমসঘাটে ৪ লাখ ইয়াবা উদ্ধার

17

সেন্টমার্টিনগামী জাহাজে কোস্টগার্ডের যৌথ অভিযান

18

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে ২৩ জনের মনোনয়ন দাখিল

19

চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান সিডিএ চ

20