. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান

দেশে ফিরে সারা দিনের ব্যস্ততা ও অসুস্থ মা বেগম খালেদা জিয়ার পাশে সময় কাটানো শেষে গুলশানের বাসায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান।

সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। তারেক রহমান হাসপাতালে আসার কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

তারেক রহমানকে বহনকারী বাসটি এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে পৌঁছালে তিনি বাস থেকে নেমে যান। এরপর সেখান থেকে হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন।

এর আগে, গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শহীদ শরিফ ওসমান বিন হাদির অবদানের কথা স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘কয়েকদিন আগে ওসমান হাদি শহীদ হয়েছেন। ওসমান হাদি চেয়েছিলেন, এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ’৭১-এ যারা শহীদ হয়েছে, ’২৪-এ যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

বৃহস্পতিবার বিকেলে পূর্বাচলে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘একাত্তরে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।’

তিনি বলেন, ‘আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে, যেন নিরাপদে ফিরতে পারে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘তরুণ প্রজন্মই আগামীতে দেশ গড়ে তুলবে।’

এসময় গণতান্ত্রিক, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তোলার ওপর জোর দেন তিনি। পরপর ৩ বার বলেন, ‘আমরা দেশের শান্তি চাই।’

মার্টিন লুথারের আই হ্যাভ অ্যা ড্রিমের উক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, “‘আই হ্যাভ অ্যা প্ল্যান।’ দেশকে গড়ে তুলতে পরিকল্পনা রয়েছে। প্রত্যেক মানুষের সহযোগিতা প্রয়োজন। তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা কবলিত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

1

প্রার্থীতা ফিরে পাচ্ছেন হামিদুর রহমান আযাদ!

2

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ হবে ৬১

3

উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব

4

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান রামুর ওসির

5

উখিয়ায় স্বামীর লাথিতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

6

কাফনের কাপড়সহ বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে চিঠি, হাদির

7

মহেশখালীতে টমটমের ধাক্কায় শিশু নিহত

8

আওয়ামী লীগের কার্যালয়ে বৈষম্যবিরোধীদের আগুন

9

অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সমুদ্র

10

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

11

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

12

কক্সবাজার–মহেশখালী নৌ-পথে স্পিড বোট দুর্ঘটনা: এক নারীর মৃত্য

13

বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চকরিয়া ইউনিক হাসপাতালের

14

দেশে ৫.১ মাত্রায় ভূমিকম্প অনুভূত

15

হ্নীলা কাস্টমসঘাটে ৪ লাখ ইয়াবা উদ্ধার

16

৫ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

17

নাইক্ষ্যংছড়িতে সন্দেহজনক অগ্নিকাণ্ডে চার পরিবারের সর্বস্ব ভস

18

সাগর পথে মালয়েশিয়াগামী রোহিঙ্গাসহ ২৭৩জন উদ্ধার,১০দালাল আটক

19

কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের মাসিক সমন্বয় সভা

20