. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডাকাতি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ডাকাত, পালাল ৬–৭ জন

রামু  প্রতিনিধি
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের গাছুয়া পাড়া পাহাড়পাড়া এলাকায় ডাকাতির সময় এলাকাবাসীর হাতে একজন ডাকাত আটক হয়েছে। তবে তার সঙ্গে থাকা আরও ৬ থেকে ৭ জন ডাকাত পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (জুমাবার) রাত আনুমানিক ৮টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুহাম্মদ হুসাইনের বাড়িতে ডাকাতির সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা এক ডাকাতকে হাতেনাতে ধরে ফেলে। ডাকাতির খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হতে থাকে।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, ডাকাত দলের ছুরিকাঘাতে আহত পরিবারের নারী সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাত দল তাদের কাছ থেকে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

সরেজমিন পরিদর্শনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আটক ডাকাতের নাম শাকিল। এলাকাবাসীর অভিযোগ, তিনি রামু উপজেলার ছাত্রলীগের নেতা এবং তার পিতা ফোরকান আহমদ উপজেলা বিএনপির একজন নেতা। স্থানীয়রা আরও জানান, পালানোর সময় শাকিল বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আহত হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পালিয়ে যাওয়া ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাকান আর্মির উপর জান্তার বিমান হামলা: প্রকম্পিত এপারের সীমা

1

নির্বাচন ও গণভোট/ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

2

সুগন্ধা সৈকতে মাথা ও পা-বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার

3

হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

4

গুলিস্তান খদ্দর মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

5

জামায়াতের ৮৮ সদস্যের পুনর্গঠিত কর্মপরিষদে জায়গা পেলেন ২১ ন

6

কক্সবাজারে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২

7

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি

8

মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশ

9

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ

10

দুর্ঘটনার কবলে জাহাজ, দেশি-বিদেশি ৪৪ পর্যটক উদ্ধার

11

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

12

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ উখিয়ার সাইফুল গ্রেপ্তার

13

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

14

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিললো ৬০

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

নির্বাচন নিয়ে সন্ত্রাস চালাতে চাইলে সমান জবাব দেয়ার আহ্বান জ

17

মহেশখালীতে মা ও শিশুপুত্রের মৃত্যু, আত্মহত্যা না হত্যা!

18

সংঘবদ্ধ ধর্ষণের মুলহোতা বাবু আটক: বাকীদের খুঁজছে পুলিশ

19

রাবি ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ এআই দিয়ে জালিয়াতি, আটক ১

20