. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

উত্তাল সাগরে চার দিনে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, সক্রিয় মৌসুমি বায়ু ও বৈরী আবহাওয়ার প্রভাবে গত চার দিনে পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে পৃথক তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন। একই সময়ে আরও অন্তত পাঁচটি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড।

সর্বশেষ বুধবার (৮ জুলাই) দুপুরে চর বিজয়সংলগ্ন বঙ্গোপসাগরে ছয় জেলেসহ একটি ছোট মাছধরা ট্রলার ডুবে যায়। ট্রলারের মালিক মাসুদ মাঝিকে জীবিত উদ্ধার করা হলেও অপর পাঁচ জেলের কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা।

এর আগে মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বঙ্গোপসাগরের প্রায় ১৭ কিলোমিটার গভীরে ১৮ জেলেকে নিয়ে ডুবে যায় ফকিরহাটের এফবি মহিমা নামের একটি মাছধরা ট্রলার। উদ্ধার অভিযানে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

রোববার (৫ জুলাই) গলাচিপা উপজেলার খরিদা গ্রামের একটি মাছধরা ট্রলার বঙ্গোপসাগরের প্রায় ৬০ কিলোমিটার গভীরে ডুবে যায়। ট্রলারটিতে থাকা ১১ জেলের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ছয়জনের এখনো খোঁজ মেলেনি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, কয়েক দিন ধরে উত্তাল সাগরে মাছ ধরতে গিয়ে জেলেরা চরম ঝুঁকির মুখে পড়ছেন। প্রতিকূল আবহাওয়ায় অনেক ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপদে তীরে ফিরতেও হিমশিম খেতে হচ্ছে। এতে জেলে পরিবারগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বৈরী আবহাওয়ার কারণেই এসব ট্রলারডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড কাজ করছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য জেলেদের সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সাগরে থাকা মাছধরা ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

1

শাহপরীর দ্বীপে বন্যাদুর্গত ১০০ পরিবারের পাশে বিজিবি

2

পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

3

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব থেকে সতর্ক থাকতে জরুরি গণবিজ্ঞপ্তি

4

সৈকতে টর্নেডোর তাণ্ডব, ভাঙল অর্ধশতাধিক চেয়ার-ছাতা

5

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত : চরমোনাই

6

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ও আইপিএল সম্প্রচার

7

পেকুয়ায় বালুর ব্যবসা নিয়ে বিতর্ক, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ন

8

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

9

চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ই

10

ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ৩১

11

ঘুষের টাকা ফেরত চাওয়ায় কারাদণ্ড, মুক্তি পেলেন সেই মা-মেয়ে

12

জাতিসংঘ মহাসচিব হিসেবে ফিফা সভাপতিকে চান ট্রাম্প

13

নির্বাচন ঘিরে কক্সবাজারে জেলা সেন্ট্রাল কমান্ড সেন্টার গঠন

14

মাকে নিয়ে আবেগঘন পোস্ট তারেক রহমানের

15

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : চার যুবকের যাবজ্জীবন

16

টেকনাফে নৌ অঞ্চল কমান্ডার -গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠ করতে

17

সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বা

18

কক্সবাজার সহ ৫ জেলায় ভূমিধসের সতর্কতা জারি

19

ভোটের আগেই এমপি হাসনাত! মঞ্জুরুল করতে পারবেন না নির্বাচন

20