. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৯

কক্সবাজারের টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ নয়জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নোয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততা ও বিভিন্ন মামলায় পলাতক আসামিসহ নয়জনকে আটক করা হয়েছে।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ১৬টি গুলি, একটি একনলা বন্দুক ও ২২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।

যৌথ বাহিনীর এ অভিযানে বিজিবি, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), জেলা পুলিশ, কোস্টগার্ড, র‌্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসারের সদস্যরা অংশ নেন। অভিযানের সময় ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার, সিনিয়র সহকারী সচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. রকিব, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সমন্বিত এ ধরনের অভিযান ক্যাম্প এলাকায় সন্ত্রাস, মাদক, অস্ত্র, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

1

কক্সবাজারকে সিটি করপোরেশন করার পরিকল্পনা, ২০২৬ সালের মধ্যে ম

2

বারুণী স্নানে মুখর সমুদ্রসৈকত, পুণ্যার্থীদের ঢল কবিতা চত্বরে

3

সেন্টমার্টিনে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান: জরিমানা

4

কক্সবাজারের আকাশে দেখা গেলো রমজানের চাঁদ : রোজা শুরু বৃহস্পত

5

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

6

পেকুয়ায় বন্যার্তদের পাশে চিকিৎসকদের মানবিক উদ্যোগ

7

সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতেই জামায়াত জোটে যোগদান

8

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক

9

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

10

২ মামলায় কারাগারে এন. আলম

11

সৈকতের অবৈধ স্থাপনা ১ সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ স্বরাষ

12

ভোটের আগেই এমপি হাসনাত! মঞ্জুরুল করতে পারবেন না নির্বাচন

13

টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে এক ব্যক্তি গ্রেপ্তার

14

জমি বিরোধের জের: খুনিয়াপালংয়ে শ্রমিকলীগ নেতার হামলায় ছাত্রদল

15

মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আট

16

সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

17

চার আসনে পোস্টাল ভোটগ্রহণ সম্পন্ন, সর্বাধিক ভোট পড়েছে কক্সবা

18

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

19

আপিলে প্রার্থীতা ফিরে পেলেন সাবেক এমপি হামিদুর রহমান আযাদ

20