. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা সংকট অর্থনীতি ও পরিবেশে বড় চাপ তৈরি করছে: সেনাপ্রধান

রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পাশাপাশি রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় মাদক পাচার, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ক্যাপস্টোন কোর্স’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, রোহিঙ্গা সংকটের পাশাপাশি সীমান্ত সমস্যা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যু, পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও বিদ্রোহ এবং জ্বালানি সংকটসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে।

তিনি বলেন, এসব বিষয়ে কোর্সে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় করেছেন। এর ফলে তাঁরা নিজ নিজ কর্মক্ষেত্রে আরও সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারবেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এসব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। বিভিন্ন সময় বিশিষ্ট ব্যক্তিদের এনডিসিতে এনে এ ধরনের কোর্স আয়োজনের মাধ্যমে তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করা হচ্ছে এবং এনডিসিও তাঁদের অভিজ্ঞতা থেকে উপকৃত হচ্ছে।

দেশের বিভিন্ন সমস্যা সমাধান, নীতি প্রণয়ন ও আইন প্রণয়নে কোর্সে অংশ নেওয়া অভিজ্ঞ ব্যক্তিরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন বলেও মন্তব্য করেন সেনাপ্রধান।

তিনি বলেন, ‘আপনাদের হিকমা, প্রজ্ঞা ও জ্ঞান আল্লাহ দিয়েছেন। আপনারা নিজ নিজ ক্ষেত্রে সফল। এই প্রজ্ঞা ও অভিজ্ঞতার মাধ্যমে আপনারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।’

এনডিসির ক্যাপস্টোন কোর্সে বিভিন্ন ক্ষেত্রের ৩৭ জন অংশগ্রহণকারী ছিলেন। অধ্যাপক, চিকিৎসক, বিচারক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে সেখানে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে বলে জানান সেনাপ্রধান।

কোর্সের মাধ্যমে বিভিন্ন পেশা ও অভিজ্ঞতার মানুষের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া তৈরি হওয়ার গুরুত্বও তুলে ধরেন তিনি। তাঁর মতে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞানের মানুষ একসঙ্গে কাজ করলে সমন্বয় তৈরি হয়, যা জাতীয় উন্নয়নে সহায়ক হতে পারে।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসির অনুষদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

সোর্স: দেশ টেলিভিশিন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালীতে টমটমের ধাক্কায় শিশু নিহত

1

টেকনাফে বাস–সিএনজি মুখোমুখি সংঘ’র্ষে শি’শু’র মৃ’ত্যু, আ’হত ৪

2

গভীর সমুদ্রে মৃত্যুঝুঁকি, জীবিত উদ্ধার ১৯ জেলে

3

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

4

শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ ক

5

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ১১ বিজিবি

6

বাবাসহ ইরানের সকল শহীদের রক্তের প্রতিশোধ নেবোই: সুপ্রিম লিডা

7

শাহপরীরদ্বীপে সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

8

পরিবারসহ কানাডা চলে যাওয়ার ঘোষণা ইলিয়াছের, মনোনয়ন বাতিল

9

কক্সবাজারসহ আরও ১২ জেলায় ই-জামিননামা চালু

10

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের রাজনীতি মানুষ গ্রহণ কর

11

হঠাৎ কক্সবাজারে কালবৈশাখীর ঝাপটা, হালকা বৃষ্টি আর তীব্র বাতা

12

পেকুয়ায় সিঁধ কেটে সৌদি প্রবাসীর বাড়িতে চুরি, রিয়াল-টাকাসহ স্

13

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যকটের মৃত্যু

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

উখিয়ার কুতুপালং বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে তিন দ

17

জাতীয় দলে ফিরছেন সাকিব- সিদ্ধান্ত বিসিবির

18

আ. লীগ নেতাদের হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত

19

উখিয়ায় বিএসটিআইয়ের লোগো লাগিয়ে অনুমোদনহীন বেকারি পণ্য

20