. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

পায়ুপথে ইয়াবা পাচারের সময় হাতেনাতে বিমানযাত্রী আটক

বিমানযাত্রী বেশে পায়ুপথে ইয়াবা পরিবহনকালে ৯৬৯ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটক আসামি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা মো. নবী হোসেন (৪৫)।

রোববার (২৮ ডিসেম্বর) এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ মোজাম্মেল হক জানান, অভিযুক্ত ব্যক্তিকে রোববার দুপুরে নভোএয়ার এর অভ্যন্তরীণ VQ922 ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিংয়ের সামনে থেকে আটক করা হয়। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে সে পায়ুপথে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে।

তিনি বলেন, এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে ৩ টি ডিম্বাকৃতির বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পরিবহনকারীকে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে স্কচটেপ মোড়ানো অবস্থায় ৩ থলে ভর্তি ইয়াবা বের করা হয়। এগুলো থেকে মোট ৯৬৯ পিস ইয়াবা পাওয়া যায়।

গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানা যায়।

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যে কোনো অবৈধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যে কোনো অপরাধ প্রতিরোধে আমরা নিয়মিত ভিত্তিতে অভিযান পরিচালনা করছি।

আটক আসমির বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

1

সংসদে কক্সবাজারের জলাবদ্ধতা সংকট: খাল খননে ৩ বড় প্রকল্প চলমা

2

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লাখ ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারির

3

সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত সৈকত পরিচ্ছন্নতায় মাসব্যাপী কর্ম

4

বুধবার বাদে যোহর মানিক মিয়া এভিনিউতে বেগম জিয়ার জানাজা

5

জমি বিরোধের জের: খুনিয়াপালংয়ে শ্রমিকলীগ নেতার হামলায় ছাত্রদল

6

পেকুয়ায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

7

পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তনের সিদ্ধান্ত ইসির

8

ব্রাম্মণবাড়িয়ার ইউপি চেয়ারম্যান কক্সবাজার থেকে গ্রেপ্তার

9

চট্টগ্রামে তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

10

রোহিঙ্গারা নির্বাচনে ইনভলভ হওয়ার সুযোগ নেই- শাহজাহান চৌধুরী

11

রোহিঙ্গা সংকটের ৯ বছর: মিয়ানমারে ফেরানো যায়নি কাউকে

12

শেষ আশ্রয়টুকুও হারিয়ে অনিশ্চয়তায় লিয়াকত আলী, তবুও ঘুরে

13

শাহপরীর দ্বীপে বন্যাদুর্গত ১০০ পরিবারের পাশে বিজিবি

14

আদালত থেকে ফেরার পথে দুই বোনের মৃত্যু, ঘরে ফেরা হলো না

15

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

16

কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

17

ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন

18

ঘুমধুমে মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

19

নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

20