. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আসা কয়েকজন শিশুকে কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় নিন্দার মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিতর্কিত ডাকসু নেতা সর্বমিত্র চাকমা।

আজ সোমবার ফেসবুকে এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তবে পদত্যাগের কারণ হিসেবে ‘খেলার মাঠের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতা’ ও ‘প্রশাসনের স্থবিরতার অভিযোগের’ কথা তুলে ধরেছেন ডাকসুর নির্বাহী সদস্য।

সর্বমিত্র চাকমা তাঁর পোস্টে উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপুল প্রত্যাশা নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। ক্যাম্পাসকে নিরাপদ করার উদ্দেশ্যে নিবন্ধিত রিকশা চালু এবং যানবাহন সীমিতকরণসহ বিভিন্ন প্রস্তাব দিলেও প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ সহযোগিতা পাওয়া যায়নি।

সর্বমিত্র আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সিসি ক্যামেরা পর্যন্ত নেই। সেখানে নারী শিক্ষার্থীদের হেনস্তা হওয়া থেকে শুরু করে মোবাইল, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনা নিয়মিত ঘটছে। ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) সংলগ্ন দেয়াল সংস্কারের ফাইল প্রশাসন থেকে ফেরত আসায় বহিরাগতরা সহজেই দেয়াল টপকে ক্যাম্পাসে ঢুকে পড়ছে বলে তিনি জানান।

কেন্দ্রীয় মাঠে বহিরাগতদের কান ধরে ওঠবস করানোর একটি ঘটনা নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। সে প্রসঙ্গে সর্বমিত্র চাকমা বলেন, ‘চুরি-ছিনতাইয়ের ঘটনা অত্যাধিক বেড়ে যাওয়ায় আমার পন্থা ভুল হলেও প্রশাসনের স্থবিরতার কারণে মনে হয়েছিল, এ কঠোরতা ছাড়া নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। পরিস্থিতি মোকাবিলায় আমাকে আইনের ঊর্ধ্বেও যেতে হয়েছে।’ ঘটনাটি গত মাসের বলে জানান সর্বমিত্র।

দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর ব্যক্তিগত ও মানসিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে উল্লেখ করে পোস্টে সর্বমিত্র বলেন, ‘আমার ভাবনা চিন্তায় স্রেফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ছিল। আমি নিজের দায়িত্বের বাইরে গিয়েও সমাধানের চেষ্টা করেছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমার আর দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার সক্ষমতা নেই।’

পদত্যাগের বিষয়টি কোনো অভিমান বা প্ররোচনায় নয়, বরং বাস্তবতার নিরিখে নিয়েছেন বলে দাবি করেন তিনি। পোস্টে সর্বমিত্র লেখেন, ‘কাজ করা যেখানে কঠিন বা অসম্ভব, সেখানে পদ ধরে রাখার কোনো মানে নেই।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আসা কয়েকটি শিশুকে সর্বমিত্র চাকমা কান ধরে ওঠবস করাচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্কিত এই ডাকসু নেতার প্রতি নিন্দার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, তিনি এক হাতে স্টাম্প নিয়ে কয়েকটি শিশুকে কান ধরে ওঠবস করাচ্ছেন। কেউ কান না ধরলে স্টাম্প হাতে শাসাতে দেখা যায় তাঁকে।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের সদস্যসচিব আবিদুর রহমান মিশু ফেসবুকে লিখেছেন, ‘এবার শিবিরের গৃহপালিত ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা প্রক্টরের দায়িত্ব হাতে তুলে নিয়ে বাচ্চাদের কানে ধরে উঠবস করাচ্ছে। অপরাধ বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে এসেছে। অথচ বাচ্চারা কোনো অন্যায় করে থাকলে তার বিচারের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এটাই শিবিরের শাসন ব্যবস্থার নমুনা। এইটুক ক্ষমতাকে পুঁজি করেই এই অবস্থা করতেছে।’

ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হন সর্বমিত্র। শিশুদের কান ধরে ওঠবস করানোর বিষয়ে তিনি নিজের সাফাই গেয়ে ফেসবুক পোস্টে লেখেন, ‘নো নিড টু ক্ল্যারিফাই। যারা সেন্ট্রাল ফিল্ডে খেলতে গিয়ে মোবাইল-মানিব্যাগ হারিয়েছেন, নারী শিক্ষার্থীরা হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, তাদের মন্তব্যগুলো দিলাম।

‘তাদের বারবার আসতে মানা করা হয়েছে এ পর্যন্ত, কিন্তু তারা প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে এখানে আসে এবং দেয়াল টপকিয়ে যাবার সময় স্টাফদের ঢিল ছোঁড়ে। প্রশাসনকে বারবার জানানো হলেও দেয়াল সংস্কারে তারা অনীহা দেখায়, ফাইল বারবার ফিরে আসে। সেদিন গার্ডকে শোকজ নোটিস দেওয়া হয়েছিল।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

1

চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি

2

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

3

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

4

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

5

উখিয়ায় ছাত্র নেতৃবৃন্দের সাথে জামায়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

6

হাদি হত্যার ঘটনায় ভারতে ২ জন আটক: ডিএমপি কমিশনার

7

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এব

8

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত

9

উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিলেন কিম

10

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

13

মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত

14

সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

15

কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ১১৯

16

চট্টগ্রামে তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

17

হাদির সমাধিস্থলে তারেক রহমান

18

শাহজাহান চৌধুরীর শেষ জনসভা জনসমুদ্র, জীবনের শেষ দিন পর্যন্ত

19

সেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত

20