. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পের

ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ‘আগামীকালই’ ইরানে হামলা চালাতে পারে। তবে তেহরানের সঙ্গে ‘বড় ও চমৎকার’ একটি চুক্তির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন তিনি। ইরান যাতে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই তার মূল লক্ষ্য বলেও দাবি করেছেন ট্রাম্প।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প—বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবরের মধ্যেই তার এই মন্তব্য এলো। তবে সামরিক পদক্ষেপ নাকি আলোচনার মাধ্যমে সমঝোতা—কোন পথে এগোবে যুক্তরাষ্ট্র, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি তিনি।

শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে কতটা এগিয়েছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা হামলা করার কথা ভাবছি, আর সেটা হয়তো আগামীকালই (রোববার)।’

তিনি আরও বলেন, ‘আপনারা কি সত্যিই মনে করেন, আমি আপনাদের বলে দেব যে আমি হামলা চালাতে যাচ্ছি কি না?’

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারলে ইরান এখনো নতুন করে সামরিক হামলা এড়াতে পারে। তবে চুক্তি হলেও ইরান সেটি মেনে চলবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘তারা চুক্তি করতে চায়। কিন্তু সমস্যা হলো, তারা চুক্তিটি মেনে চলবে কি না।’

ইরান যাতে ভবিষ্যতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই তার মূল লক্ষ্য বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য, এর আগে বি-২ বোমারু বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছিল, তা দীর্ঘমেয়াদি ফল নিশ্চিত করার জন্য যথেষ্ট হতো না।

ট্রাম্প বলেন, ‘আমাকে এটি স্থায়ীভাবে নিশ্চিত করতে হবে। আমি এটা করছি শুধু এই কারণেই।’

হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের পরিমাণ নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, যুদ্ধ শুরুর আগের তুলনায় এখন এই প্রণালি দিয়ে বেশি তেল পরিবহন করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো পরিসংখ্যান দেননি তিনি।

পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানাননি ট্রাম্প। বরং সামরিক অভিযান ও আলোচনার মাধ্যমে সমঝোতা—দুটিকেই সম্ভাব্য পথ হিসেবে তুলে ধরেছেন তিনি। ট্রাম্প বলেন, ‘হয়তো আমাকে এর সমাপ্তি টানতে হবে, অথবা তারা হয়তো একটি চুক্তিতে পৌঁছাবে। তবে আমি নিশ্চিত নই। যেভাবেই হোক, জয় আমাদেরই।’

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। পাকিস্তানের মধ্যস্ততায় যুদ্ধবিরতি এবং শান্তিচুক্তি চূড়ান্ত করার বিষয়ে সমঝোতা হলেও সংঘাতের স্থায়ী সমাধান এখনো হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ বালু উত্তোলনে পেকুয়ায় অভিযান, মেশিন-পাইপ জব্দ

1

শাহপরীর দ্বীপ ঘাট থেকে ধরে নিয়ে সাংবাদিক আরফাত সানিকে ফাঁসা

2

শ্রমিক আন্দোলনে উত্তাল মিরপুর, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষে

3

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

5

উখিয়ায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্

6

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

7

পুলিশ হেফাজতে সেই সমন্বয়ক মাহাদী

8

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার শেষ করার আশা: শাম

9

নলকূপ স্থাপনের সময় হঠাৎ মাটির নিচ থেকে বের হলো আগুন

10

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

11

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক

12

তনু হত্যা: ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

13

ওমরাহ শেষে মাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের, আহত ৩

14

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : চার যুবকের যাবজ্জীবন

15

যানজট কমান, ফুটপাত ছাড়ুন, মাঠ ফিরিয়ে দিন: পেকুয়ায় নাগরিক আবে

16

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি

17

ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে

18

নির্ধারিত সময়ে উপস্থিত হননি জামায়াত আমীর, কক্সবাজারে জনসভাস্

19

রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

20