. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রমিক আন্দোলনে উত্তাল মিরপুর, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর মিরপুরের কয়েকটি স্থানে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আবারও সড়কে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকেই মিরপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। পল্লবীর পূরবী সিনেমা হলের পেছনে লাঠিসোঁটা হাতে কিছু শ্রমিক জড়ো হন। এতে পূরবী এলাকার সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বিক্ষোভের কারণে মিরপুর-১১ মেট্রো স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, এসআরবিসহ বিভিন্ন সংস্থার সদস্যরা অবস্থান করছেন।

এদিকে একই দাবিতে গাজীপুরেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক থাকলেও পৌনে ১০টার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবার যান চলাচল বন্ধ হয়ে যায়। মহানগরীর কোনাবাড়ী ও মৌচাকের একাধিক স্থানে শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধ করেন। তবে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় আগের দিনের মতো অবরোধ না থাকলেও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার প্রায় ২৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।

অন্যদিকে শিল্পাঞ্চল আশুলিয়াতেও সকাল থেকে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সকাল ৮টার পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া, নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকার কারখানার শ্রমিকরা শারমিন গ্রুপের সামনে জড়ো হন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। জবাবে শ্রমিকরা ইটপাটকেল ছুড়ে প্রতিরোধের চেষ্টা করেন। পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় তিন কিশোরী নিখোঁজ, সন্ধান মেলেনি এখনো

1

‘ইয়াবা নয়- ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরতে হবে’-

2

নাইক্ষ্যংছড়ি সীমান্তে নতুন দুই টিওবি উদ্বোধন

3

সরকারি সফরে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া যাচ্ছেন সেনাপ্রধান

4

ইরানে বাড়ছে হামলা, মধ্যপ্রাচ্যে ৫০ হাজার মার্কিন সেনা মোতায়ে

5

কাফনের কাপড়সহ বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে চিঠি, হাদির

6

উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব

7

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

8

সাগর পথে মালয়েশিয়াগামী রোহিঙ্গাসহ ২৭৩জন উদ্ধার,১০দালাল আটক

9

টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর ৩ সদ

10

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

11

আ. লীগ নেতাদের হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত

12

আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিব

13

চকরিয়ায় ভবন নির্মাণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্

14

বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া-মাতামুহুরীর ৪,৫৭১ কৃষক পেলেন আমন ধ

15

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

16

বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত

17

আন্তঃমন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে ইনানী থেকে জাহাজ চলা

18

শনিবারের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়

19

দেশে নতুন স্বৈরাচার হয়ে উঠছে বিএনপি: নাহিদ ইসলাম

20