. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা

কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত প্রার্থী আব্দুল কাদের প্রাইম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চকরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আব্দুল কাদের প্রাইম বলেন, গত ২৯ ডিসেম্বর গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে তিনি চকরিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। পরবর্তীতে ২ জানুয়ারি কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

প্রার্থিতা প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য বজায় রাখার লক্ষ্যে বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের আসন সমঝোতা হয়েছে। দলীয় সিদ্ধান্ত এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নির্দেশে আমি প্রার্থিতা প্রত্যাহার করছি এবং এই আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদকে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “সালাহউদ্দিন আহমদ শুধু চকরিয়া-পেকুয়ার নয়, তিনি একজন জাতীয় নেতা এবং সমগ্র বাংলাদেশের সম্পদ। দলমত নির্বিশেষে সবাইকে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাই।”

নিজের সিদ্ধান্তকে দুর্বলতা নয় উল্লেখ করে আব্দুল কাদের প্রাইম বলেন, “এটি দায়িত্বশীলতা, রাজনৈতিক পরিপক্কতা এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ।”

সংবাদ সম্মেলনে স্থানীয় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় অভিযানে এএসআইয়ের মৃত্যু, ‘স্ট্রোক’ বলছে পুলিশ

1

টেকনাফে ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

2

রামুতে টমটমের চালকের আসনে মিলল চালকের মরদেহ

3

মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে

4

ঢাবিকে নিয়ে কটাক্ষ করলেন রাকসুর জিএস

5

সমুদ্রসৈকতে পানিতে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

6

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ১৫ আগস্ট বিএনপির দোয়া-মিলাদ

7

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

8

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

9

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী-শিশুসহ ২৭৩ জন আটক

10

সীমান্তে মাদককারবারির সাথে বিজিবির গুলি বিনিময়: পৌনে ১০ লাখ

11

ইসি-সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিত

12

চাকঢালায় সিএনজিতে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার,

13

ঘুমধুম সীমান্তে ৬ কোটি টাকার ২ লাখ ইয়াবা উদ্ধার

14

ঈদগাঁওতে দাঁড়িপাল্লার পক্ষে জনসমাগমপূর্ণ পথসভা, সুশাসন ও ন্য

15

তারেক রহমানের মহেশখালী সফর ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

16

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই এখন নারীর উপর সহিংস

17

হ্নীলা কাস্টমসঘাটে ৪ লাখ ইয়াবা উদ্ধার

18

টেকনাফের কচ্ছপিয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি এমপি শা

19

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

20