. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়ায় অভিযানে এএসআইয়ের মৃত্যু, ‘স্ট্রোক’ বলছে পুলিশ

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে হারবাং বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অভিযানে থাকা আরও কয়েকজন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন।

নিহত পুলিশ কর্মকর্তা রুপম দে হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘জুনাইদ’ নামের এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযানে যায় পুলিশের একটি দল। অভিযানের একপর্যায়ে এএসআই রুপম দে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে মৃত্যু হয়।

একই ঘটনায় এসআই মোফাজ্জল হোসেনও অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা পুলিশের দাবি, এএসআই রুপম দে স্ট্রোক করে মারা গেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়নুল আবদীন বলেন, মরদেহ হাসপাতালে রয়েছে। পুলিশের পক্ষ থেকে স্ট্রোকে মৃত্যুর কথা জানানো হলেও ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে নতুন সৃজিত বন পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

1

কাফনের কাপড়সহ বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে চিঠি, হাদির

2

নিজেদের উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি

3

আ. লীগ নেতাদের হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত

4

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

5

বান্দরবানে ৪৩ পর্যটক নিয়ে খাদে পড়ল বাস

6

ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর

7

রোহিঙ্গারা নির্বাচনে ইনভলভ হওয়ার সুযোগ নেই- শাহজাহান চৌধুরী

8

দক্ষিণ কলাতলীতে গলায় ফাঁস লাগানো যুবকের মরদেহ

9

দূরত্ব ঘুচছে : এক ছাতার নিচে আসছে শিক্ষার দুই মন্ত্রণালয়

10

সমুদ্রসৈকতের পথশিশুদের মুখে হাসি, নতুন পোশাক পেল ৩৫ শিশু

11

টেকনাফে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার, আটক ১

12

৯ দিনের বন্যায় কক্সবাজারে মাছ ও চিংড়ি খাতে ক্ষতি ৪৬ কোটি টাক

13

লঘুচাপের প্রভাবে তিন দিন ঝড়–বজ্রবৃষ্টির শঙ্কা, বাড়তে পারে তা

14

মসজিদ-মন্দিরের কর্মীদের মাসিক সম্মানি দেবে সরকার, বাতিল হবে

15

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

16

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ

17

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি

18

পেকুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে ১১ বিজিবি

19

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কার্যক্রম চলমান: শাম

20