. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত হয়নি

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় দীর্ঘ সময় ধরে অচেতন অবস্থায় পড়ে ছিলেন এক ব্যক্তি। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

সোমবার (২৭ জুলাই) দুপুর দুইটার দিকে শহরের কলাতলী এলাকার টি এম বার্মিজ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টি এম বার্মিজ মার্কেটের সামনে দীর্ঘ সময় ধরে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, প্রায় দুই বছর ধরে ওই ব্যক্তিকে কলাতলী এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন তিনি। তাঁকে মানসিক ভারসাম্যহীন মনে হতো। মাঝে মাঝে স্থানীয় মসজিদে নামাজ পড়তেন। দিনের বেশির ভাগ সময় টি এম বার্মিজ মার্কেটের পার্কিং এলাকা ও মসজিদের আশপাশে থাকতেন। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন এবং স্থানীয় অনেকে তাঁকে মানবিক কারণে খাবার দিতেন।

ইমরান হোসেনের ভাষ্য, ওই ব্যক্তির কথাবার্তা শুনে স্থানীয়দের ধারণা ছিল, তিনি কক্সবাজার বা চট্টগ্রাম এলাকার বাসিন্দা নন। তাঁর বাড়ি দেশের উত্তরাঞ্চলের কোনো জেলায় হতে পারে বলে ধারণা করা হলেও নিশ্চিতভাবে তাঁর পরিচয় জানা যায়নি।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হানিফ পরিবহনের বাসে ৪০০ ইয়াবা, যাত্রীবেশে পাচারকারী আটক

1

২ দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

2

কক্সবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

3

সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার, আপিল বিভাগে ঝুলছে চূড়া

4

এখন প্রচার চালালে প্রার্থিতা বাতিল, সভা-সমাবেশ নিষিদ্ধ শনিবা

5

‘১৭ বছরকে ম্লান করে দিয়েছে গত ১৭ মাস, মানুষ বুঝে বলে পরিবর্ত

6

ভেনামি চিংড়ির নপলি আমদানি বন্ধের দাবি

7

দূরত্ব ঘুচছে : এক ছাতার নিচে আসছে শিক্ষার দুই মন্ত্রণালয়

8

গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস

9

'উখিয়ায় সাংবাদিকদের ওপর সরওয়ারের জুলুম' শিরোনামে প্রকাশিত সং

10

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

11

পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতে কাজ করবে ৫০ জন ভলেন্টিয়ার

12

গভীর সমুদ্রে মৃত্যুঝুঁকি, জীবিত উদ্ধার ১৯ জেলে

13

কুতুবদিয়ায় ভাইয়ের হাতে বোন খুন: ঘাতক আটক

14

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে রুল

15

যানজট কমান, ফুটপাত ছাড়ুন, মাঠ ফিরিয়ে দিন: পেকুয়ায় নাগরিক আবে

16

ফুটবল কেনার টাকায় হাঁস চুরি, তিন কিশোরের হাতে ফুটবল তুলে দিল

17

একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট

18

ডাকাতির প্রস্তুতিকালে রামুতে দেশীয় অস্ত্র ও গ্রীল কাটার মেশি

19

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

20