. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেনামি চিংড়ির নপলি আমদানি বন্ধের দাবি

দেশের চিংড়ি সেক্টরকে ধ্বংসের মুখে ঠেলে দিতে ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি (পোনার ডিম) আমদানি করা হচ্ছে—এমন অভিযোগ তুলে এই আমদানির অনুমতি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএইচএবি)।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেন, ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি আমদানির ফলে দেশীয় চিংড়ি শিল্প মারাত্মক ঝুঁকিতে পড়েছে। এতে স্থানীয় হ্যাচারি মালিক, চাষি ও এ খাতের সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে। পাশাপাশি বিদেশি নপলি আমদানির মাধ্যমে রোগ সংক্রমণের আশঙ্কা রয়েছে, যা দেশের চিংড়ি উৎপাদনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

তিনি আরও বলেন, “যে দেশীয় প্রতিষ্ঠানকে নপলি আমদানির অনুমতি দেওয়া হয়েছে তাদের নিজস্ব কোনো পোনা হ্যাচারি নেই। একইভাবে ভারতের যেখান থেকে নপলি আনার কথা বলা হচ্ছে, সেই প্রতিষ্ঠানটিরও কোনো হ্যাচারি নেই। এটি পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারিভাবে ৪২ কোটি নপলি বা পোনার ডিম আমদানির অনুমতি দেওয়া হলেও একটি সিন্ডিকেট এই সুযোগ কাজে লাগিয়ে ২০০ থেকে ৩০০ কোটি নপলি আমদানির পাঁয়তারা করছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।

লুৎফর রহমান কাজল বলেন, “দেশে প্রয়োজনীয় ও সক্ষম দেশীয় হ্যাচারি থাকা সত্ত্বেও আমদানি নির্ভরতা সম্পূর্ণ অযৌক্তিক ও ক্ষতিকর। অবিলম্বে ভেনামি চিংড়ির নপলি আমদানির অনুমতি বাতিল করে দেশীয় শিল্প সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব গিয়াসউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং চিংড়ি শিল্পের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

1

চাকঢালায় সিএনজিতে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার,

2

বায়ু-শব্দদূষণ রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

3

নির্বাচনের ফল নিয়ে রাতে নিজেদের অবস্থান জানাবে এনসিপি

4

হানিফ পরিবহনের বাসে ৪০০ ইয়াবা, যাত্রীবেশে পাচারকারী আটক

5

টেকনাফে র‌্যাবের অভিযানে জাদীমুরার ইয়াবা কারবারী মুবারক আটক

6

মামলার আগে ৭ বিষয়ে বাধ্যতামূলক মধ্যস্থতা, কক্সবাজারসহ ১০ জেল

7

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

8

দরিয়ানগরে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ঢাকা থেকে

9

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

10

৯ মাস বন্ধে রাজস্ব ঘাটতি ৩০০ কোটি, চোরাচালানে বিপদে শ্রমিক-ব

11

তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই: ইসি মাছউদ

12

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

13

বদলে যাওয়া ক্যাম্পাস

14

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

15

উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

16

উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়

17

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

18

রানওয়েতে প্লেন ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত

19

কক্সবাজার ০১- : চকরিয়া-পেকুয়া উপজেলায় ভোটার কতো, ঝুঁকিপূর্ণ

20