. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাবাসহ ইরানের সকল শহীদের রক্তের প্রতিশোধ নেবোই: সুপ্রিম লিডার মুজতাবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনি তার নিহত পিতা ও সাবেক সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন। বলেছেন, এটি শুধু ব্যক্তিগত নয়, বরং সমগ্র ইরানি জাতির দাবি, এবং সেই প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক লিখিত বার্তায় মুজতাবা খামেনি এ প্রতিশ্রুতি দেন।

বার্তায় তিনি বলেন, 'শহীদ নেতাসহ এই দুই যুদ্ধে (ইরান-ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল যুদ্ধ) নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছি। এই অপরাধের সঙ্গে জড়িত অপরাধী ও হত্যাকারীদের জবাবদিহির মুখোমুখি করা হবে।'

মুজতাবা  খামেনি আরও বলেন, তার পিতার হত্যার প্রতিশোধ নেয়া ইরানি জনগণের ন্যায্য দাবি এবং এ লক্ষ্য বাস্তবায়নে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে 'না'।

ইরানের সর্বোচ্চ নেতার এই বার্তা এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন সাম্প্রতিক সংঘাতকে কেন্দ্র করে তেহরান একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধাপরাধের অভিযোগ ও ক্ষতিপূরণ দাবিতে কূটনৈতিক ও আইনি তৎপরতাও জোরদার করছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলকে বিসিবির শোকজ, বার্তা দিলো ক্রিকেটারদেরও

1

দেশের গণ্ডি পেরিয়ে ক্রীড়াক্ষেত্রে সাফল্য, লামায় সংবর্ধিত কৃত

2

আলীকদমে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্ত

3

অবিলম্বে মাদুরোকে মুক্তির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

4

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, তিন মাসের কারাদণ্ড

5

সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যু বেড়

6

বান্দরবানে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

7

রামুতে সিআরআই সদস্যদের কৃষি ঝুঁকি বীমা প্রদান

8

রামুতে ডাম্পারের ধাক্কা দুই কন্যাশিশুর মৃত্যু

9

তনু হত্যা: ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

10

সমুদ্রে জনসমুদ্র, রুম নেই হোটেলে

11

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে ব

12

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

13

একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট

14

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, গুরুত্ব পাবে রাষ্ট্রপ

15

সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কো

16

জাতিসংঘ মহাসচিব হিসেবে ফিফা সভাপতিকে চান ট্রাম্প

17

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

18

৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা

19

সীমান্তে গুলিবিদ্ধ শিশু আফনানের মাথার খুলি ফ্রিজে

20