. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৮ জনের পরিচয় শনাক্ত

জুলাই গণঅভ্যুত্থানে নিহত রায়েরবাজার কবরস্থানে ১১৪ মরদেহ উত্তোলন করে আবেদনকারী ৯টি পরিবারের মধ্যে ৮ জনের ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেছে সিআইডি। পরিচয়  শনাক্তের পর কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। 

রোববার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ব্যক্তিদের লাশ শনাক্তকরণ কার্যক্রমের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানান সিআইডি প্রধান  মো. ছিবগাত উল্লাহ।

পরিচয় নিশ্চিত হওয়া ৮ জন হলেন, ময়মনসিংহের ফুলপুর উপজেলার মো. মাহিন মিয়া (২৫), শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার আসাদুল্লাহ, চাঁদপুরের মতলব উপজেলার বারোহাটিয়া গ্রামের পারভেজ বেপারী, পিরোজপুরের নাজিরপুর থানার সাতকাছিনা গ্রামের রফিকুল ইসলাম, মুন্সীগঞ্জের লৌহজং থানার সোহেল রানা, ফেনীর রফিকুল ইসলাম, কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফয়সাল সরকার এবং ঢাকার মুগদার কাবিল হোসেন (৫৮)।

গতবছরের ৭ ডিসেম্বর মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু করে সিআইডি। ২৭ ডিসেম্বর পর্যন্ত ১১৪ জনের মরদেহ উত্তোলন করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর ৮ পরিবারের কান্নায় ভারি হয়ে উঠে রায়েরবাজার কবরস্থানের পরিবেশ। 

পরিচয় শনাক্ত না হওয়া অপর একজনের মরদেহের পরিচয় শনাক্তকরণ কার্যক্রমও দ্রুত গতিতে এগিয়ে চলছে বলেও জানিয়েছেন সিআইডি প্রধান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাসনিম জারার মনোনয়ন বাতিল

1

সায়মুন সংসদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

2

নির্বাচনের ফল নিয়ে রাতে নিজেদের অবস্থান জানাবে এনসিপি

3

‘জুলাই সনদ বাস্তবায়ন করছে না বিএনপি—এমন গুঞ্জন সম্পূর্ণ ভ্রা

4

শহরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

5

দল ভারি করতে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না:

6

পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটা

7

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

8

কক্সবাজারে দুই হত্যা মামলাসহ সাত মামলার আসামি গ্রেপ্তার

9

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ

10

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারে ব্যবহৃত কাঠের নৌকা জব্

11

খুলে দেওয়া হলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

12

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি

13

বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া-মাতামুহুরীর ৪,৫৭১ কৃষক পেলেন আমন ধ

14

আলীকদমে ১১ দলীয় জোটের গণমিছিল: মানুষ পরিবর্তন চায়: সুজা উদ্দ

15

রোহিঙ্গা ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রেড ক্রি

16

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

17

হাদি হত্যার ঘটনায় ভারতে ২ জন আটক: ডিএমপি কমিশনার

18

যশোরে ককটেল বিস্ফোরণে আহত যুবক, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

19

টেকনাফে যৌথ অভিযানে ৫০লক্ষ টাকার ইয়াবা জব্দ

20