. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাবে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাবে। গতকাল তার রাজসিক প্রত্যাবর্তন সেই বার্তা বহন করে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের মাধ্যমে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।

বিএনপি মহাসচিব বলেন, ২০০৬ সালের পর আমাদের তরুণ নেতা, সম্ভাবনাময় নেতা— যাকে আজ সমগ্র বাংলাদেশের মানুষ ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে মনে করছে, সেই তারেক রহমান গতকাল দেশে ফিরে এসেছেন। তিনি ফিরে এসেছেন এক রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। সমগ্র বাংলাদেশ তাকে সংবর্ধনা জানিয়েছে। পুরো দেশ আজ আনন্দিত ও উচ্ছ্বসিত। জনগণ তাদের প্রাণের প্রিয় নেতাকে ফিরে পেয়েছে। ২০০৬ সালের পর আজ ২০২৫ সালের ২৬ ডিসেম্বর তিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন।

মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুব কম নেতার ভাগ্যেই জোটে। সাধারণ মানুষের মধ্যে আজ নতুন আশার সঞ্চার হয়েছে। এটি একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। বাংলাদেশের রাজনৈতিক আকাশে সুবাতাস বইতে শুরু করেছে।

এদিকে সকাল থেকেই নেতা-কর্মীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পুরো মাজার প্রাঙ্গণ। নির্বাচনকেন্দ্রিক জটিলতাসহ দেশের সব ধোঁয়াশা তারেক রহমানের আগমনে কেটে গেছে বলে মনে করছেন বিএনপির নেতা-কর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

1

‘ইয়াবা নয়- ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরতে হবে’-

2

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

3

কোনাখালীর সাবেক চেয়ারম্যান দিদার গ্রেফতার

4

উখিয়ায় ছাত্র নেতৃবৃন্দের সাথে জামায়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

5

কক্সবাজার কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে: ক্রীড়া প

6

নির্ধারিত সময়ে উপস্থিত হননি জামায়াত আমীর, কক্সবাজারে জনসভাস্

7

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

8

উখিয়ায় সেহেরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

9

রোহিঙ্গাদের ফুটবল ম্যাচ উপভোগ করলেন নিরাপত্তা উপদেষ্টা

10

উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব

11

দূরত্ব ঘুচছে : এক ছাতার নিচে আসছে শিক্ষার দুই মন্ত্রণালয়

12

সস্তা দামে জান্নাতের টিকিট’ বিক্রির রাজনীতি এ দেশে চলবে না:

13

এ সরকার সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

14

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

15

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতা

16

আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি

17

উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

18

এমনভাবে ফার্স্ট হতে হবে যেন কেউ রেকর্ড ভাঙতে না পারে : সালাহ

19

চার আসনে পোস্টাল ভোটগ্রহণ সম্পন্ন, সর্বাধিক ভোট পড়েছে কক্সবা

20