. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

শনিবারের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলম রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।


বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার থাইল্যান্ড থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দেশে ফেরার পর তার কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতি।

প্রেস সচিব সারওয়ার আলম বলেন, সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান দমনে নির্দেশ দেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ড দেন। ওই অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে চলে যান। সম্প্রতি তিনি দেশে ফিরে আসার পরিকল্পনার কথা জানানোর পর সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা তার ঘনিষ্ঠদের অপসারণের দাবি জোরালো হয়েছে বলে সূত্রগুলোর দাবি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া মো. সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। দুটি সূত্রের দাবি, তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছেন। একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২১ জুলাই) তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলোর পরিচয় প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে মন্তব্য জানতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স। একইভাবে সরকারের মুখপাত্রদের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থায়ীভাবে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অন্তর্বর্তী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন বলে সূত্রগুলো জানিয়েছে।


এদিকে, শেখ হাসিনা চলতি মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিসেম্বরের দিকে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। প্রতিবেদনটি রয়টার্সের প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি।

এদিকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নির্ধারিত সময়ের দুই দিন আগেই আজ শুক্রবার দুপুরে দেশে ফিরেছেন। স্পিকারের আগাম দেশে ফেরার খবর রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনাকে আরও জোরদার করেছে। কারণ, নিয়মানুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে। আর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগপর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যাদুর্গতদের মাঝে জনস্বাস্থ্য অধিদপ্

1

নবউদ্যমে কক্সবাজার বন্ধুসভার সাংগঠনিক সভা ও পাঠচক্র অনুষ্ঠিত

2

নির্বাচন ও গণভোট/ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

3

বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চকরিয়া ইউনিক হাসপাতালের

4

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

কক্সবাজার কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে: ক্রীড়া প

8

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

9

উখিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

10

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি

11

পদত্যাগ করেছেন আইজিপি

12

ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মা

13

সুগন্ধা সৈকতে মাথা ও পা-বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার

14

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত : চরমোনাই

15

কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী

16

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

17

বিশ্বের সব দেশের ওপর শুল্ক বাড়ালো ট্রাম্প

18

ভোটাধিকার রক্ষায় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: হামিদুর র

19

পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

20